
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৩১১ ওয়ান ডে-তে ১১৩৬৩ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের হয়ে ২২টি আন্তর্জাতিক ওয়ান ডে শতরান রয়েছে তাঁর। অন্যদিকে টিম ইন্ডিয়ার হয়ে ১১৩টি টেস্ট ম্যাচ খেলে ৭২১২ রান করেছেন সৌরভ। তাতে সামিল রয়েছে ১৬টি শতরান (একটি দ্বিশতরান)। এহেন ক্রিকেটার তথা বন্ধু সৌরভের আন্তর্জাতিক কেরিয়ার নাকি শুরুতেই শেষ করে দিতে চেয়েছিলেন কিংবদন্তি সচিন।

ওপেনার সৌরভ
ওয়ান ডে ক্রিকেটে ভারতের হয়ে ২৩৬টি ম্যাচে ওপেন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯ হাজারের বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৫০ ওভারের ফর্ম্যাটে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে ১৩৬টি ইনিংসে ওপেন করে ৪৯.৩২-র গড়ে জুটিতে ৬৬০৯ রান করেছেন সৌরভ। তা বিশ্ব তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে।

প্রথমবার ওপেন
ভারতীয় দলের হয়ে ওয়ান ডে কেরিয়ারের প্রথম ১০টি ইনিংসে মিডিল অর্ডারেই ব্যাট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করতে নামতেন মহারাজ। ১৯৯৬ সালে জয়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার জাতীয় দলের জার্সিতে ওপেন করতে নেমেছিলেন সৌরভ। সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে দুর্দান্ত অর্ধশতরানও এসেছিল।

কোচ মদন লাল
১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য মদন লাল ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টিম ইন্ডিয়াকে কোচিং করিয়েছেন। সেই সময় আন্তর্জাতিক কেরিয়ার শুরু করা সৌরভ গঙ্গোপাধ্যায় যে ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় দলের অন্যতম নির্ভরতা হতে চলেছেন, দলে থেকে তা তিনি বুঝেছিলেন বলে দাবি মদন লালের। মহারাজের থেকে সেরাটা বের করে আনতে তিনি বদ্ধপরিকর ছিলেন বলেও জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি।

ওপেনে নামার পরামর্শ
মদন লাল জানিয়েছেন, ভারতীয় দলের কোচিং করানোর সময় তাঁর মনে হয়েছিল পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে বিশেষ কিছু করতে পারবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। সে কথা তিনি মহারাজকেও জানিয়েছিলেন। সৌরভকে তিনি ওপেনে নামার পরামর্শ দিয়েছিলেন বলে দাবি মদন লালের। জানিয়েছেন, এক বাক্যেই তাঁর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন দাদা।


Click it and Unblock the Notifications
সব শেষ করে দিতে চেয়েও শুধু পরিবারকে পাশে পেয়ে হতাশা ভুলেছিলেন ভারতীয় ফাস্ট বোলার


















