
নেতা সৌরভ
২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছে। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় এসেছে বিদেশের মাটিতে।

দাদার সাফল্য
অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল সৌরভ ব্রিগেড।

নেতা সৌরভ সম্পর্কে মদন লাল
জাতীয় দলের অধিনায়ক হতে গেলে নিজের ও দলের পারফরম্যান্সে সামঞ্জস্য রাখাটা জরুরি বলে মনে করেন মদন লাল। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই কাজটা সুন্দর ভাবে সামলেছেন বলে দাবি বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির মাথার। মহারাজের অধিনায়কত্বে দলের ড্রেসিং রুমের চেহারাও অন্য রকম ছিল বলে দাবি মদন লালের।

ক্রিকেট বোদ্ধা
মদন লালের কথায়, দুর্দান্তভাবে ক্রিকেট বোঝেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয়, ক্রিকেটারদের কোন পারমর্শ দিতে হয় কিংবা কখন কার হাতে বল তুলে দিতে হয়, তা সৌরভ দুর্দান্তভাবে বোঝেন বল দাবি ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তথা দেশের প্রাক্তন জাতীয় নির্বাচক।


Click it and Unblock the Notifications



















