বিসিসিআই-র নতুন সিএসি সদস্য ভারতের বিশ্বকাপ জয়ী এই প্রাক্তন ক্রিকেটার!

বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি-র সদস্য হতে চলেছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য মদনলাল। লড়াইয়ে ২০১১ ক্রিকেট বিশ্বকাপের নায়ক তথা ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন সদস্য সুলক্ষণা নায়েককেও সিএসি-তে অন্তর্ভূক্ত করা হবে বিসিসিআই-র একটা সূত্র মারফত জানানো হয়েছে।

মদনলাল ও সুলক্ষণা

মদনলাল ও সুলক্ষণা

১৯৭৪ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৩৯টি টেস্ট ও ৬৭টি একদিনের ম্যাচ খেলেছেন মদনলাল। ১৯৮৩-র বিশ্বকাপের ফাইনালে বল হাতে তাঁর পারফরম্যান্স ভোলেনি ক্রিকেট বিশ্ব। পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকও হন মদনলাল। অন্যদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন সদস্য সুলক্ষণা নায়েক দেশের হয়ে ২টি টেস্ট, ৪৬টি ওয়ান ডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

প্রতিযোগিতায় গম্ভীর

প্রতিযোগিতায় গম্ভীর

ভারতের ২০১১-র বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গৌতম গম্ভীর বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি-র সদস্য হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু অভিজ্ঞতার নিরিখে তিনি লড়াইয়ে মদনলালের থেকে পিছিয়ে পড়েছেন বলে সূত্রের খবর।

অন্য পরিকল্পনা

অন্য পরিকল্পনা

অন্য একটি সূত্রের দাবি, গৌতম গম্ভীরের জন্য অন্য পরিকল্পনা রয়েছে বিসিসিআই-র। রজত শর্মার ইস্তফার পর দিল্লি ক্রিকেট বোর্ডের টালমাটাল পরিস্থিতি সামলানোর জন্য গম্ভীরের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হতে পারে। তাই বিজেপি সাংসদকে বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি-র সদস্য হওয়ার প্রতিযোগিতা থেকে সরিয়ে রাখা হচ্ছে বলে সূত্রের দাবি।

শেষ কথা বলবেন সৌরভ

শেষ কথা বলবেন সৌরভ

বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি-র সদস্য কারা হবেন, সর্বোপরি তা ঠিক করবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ তা ঠিক করে ফেলেছেন বলেও সূত্রের খবর। সিএসি সদস্যরাই ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকদের নিযুক্ত করবেন বলেও জানানো হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 28, 2020, 8:49 [IST]
Other articles published on Jan 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+