টি-২০ ক্রিকেটে ১২ ইনিংসে নট আউট মনীশ পান্ডে, ঈর্ষণীয় পরিসংখ্যান

বিরাটের টি-২০ স্কোয়ার্ডে ক্রমশ মিডল অর্ডারে ভরসা দিচ্ছেন মনীশ পান্ডে। দলে ছয় নম্বরে কেন তাঁকে নিভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ভরসা করা হয় ওয়েলিংটনে ৫০ রানে অপরাজিত থেকে দলকে ১৬৫ রানের গণ্ডিতে পৌঁছে দিয়ে প্রমাণ দিয়েছেন। এই রানে ভর করে লড়াই করতে নেমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ বলে ভারত ম্যাচ টাই করে। পরে সুপার ওভারে বিধ্বংসী ব্যাটিং করে ম্যাচ জেতে মেন ইন ব্লু। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই নিয়ে ৬টি ইনিংসে অপরাজিত থেকে মাঠ ছাড়ার কীর্তি মনীশ পান্ডের।

একনজরে মনীশের শেষ ছয় আন্তর্জাতিক টি-২০ ইনিংস

একনজরে মনীশের শেষ ছয় আন্তর্জাতিক টি-২০ ইনিংস

ওয়েলিংটনে ৫০ রানে অপরাজিত থাকার পাশাপাশি সিরিজে এখনও পর্যন্ত আউট হননি মনীশ। সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছিলেন। এরপর চতুর্থ ম্যাচে অপরাজিত থাকেন। শেষ ছয় আন্তর্জাতিক টি-২০ ইনিংসে মনীশ যথাক্রমে ৫০*, ১৪*, ১৪*,৩১*,২২*,২* রানে অপরাজিত রয়েছেন।

মনীশ প্রথম একাদশে থাকলে ম্যাচ হারেনি ভারত

মনীশ প্রথম একাদশে থাকলে ম্যাচ হারেনি ভারত

২০১৯ সালের অগাস্ট থেকে এখনও পর্যন্ত দেশের হয়ে টি-২০ ক্রিকেটে মনীশ ৯ ম্যাচে দলে রয়েছেন। যার মধ্যে ৬ বার ব্যাট করে ৬ বার অপরাজিত রয়েছেন। এই সময় কালে ভারত ১৯টি টি-২০ ম্যাচ খেলেছে।যার মধ্যে ৯ বার মনীশ প্রথম একাদশে ছিলেন, এই নয় বারে একবারের জন্যেও ভারত ম্যাচ হারেনি।

 মনীশের ঘরোয়া ক্রিকেটের ছয় ইনিংস

মনীশের ঘরোয়া ক্রিকেটের ছয় ইনিংস

আন্তর্জাতিক ৬ ইনিংসে মনীশ যেমন নট আউট রয়েছেন, ঠিক তেমনি ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান বলছে, সেখানেও ৬ ইনিংসে মনীশ অপরাজিত। ৫০*, ১৪*, ১৪*, ৩১*, ৬০*, ৩*।

সৈয়দ মুস্তাকে চ্য়াম্পিয়ন

সৈয়দ মুস্তাকে চ্য়াম্পিয়ন

উল্লেখ্য চলতি বছরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে কর্ণাটককে চ্যাম্পিয়ন করেছেন মনীশ পান্ডে।

একনজরে মনীশ ক্রিকেট কেরিয়ার

দেশের হয়ে ৩৭টি টি-২০ ৬৯৬ রান ও ১৩০টি টি-২০ ম্যাচে ২৮৪৩ রান হাঁকিয়েছেন। ২৫টি ওডিআই ম্যাচ খেলে ৪৫০ রান করেছেন ডানহাতি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 1, 2020, 13:13 [IST]
Other articles published on Feb 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+