৪৮তম জন্মদিনে 'দাদা' সৌরভের সঙ্গে মসকরা ভাই কাইফের, ফিরল ন্যাটওয়েস্টের স্মৃতি

WORLD CUP IND VS SA | டி காக்கை காலி செய்த கோலியின் திட்டம்! 2015லும் இப்படி நடந்தது

৪৮তম জন্মদিনে মাই ডিয়ার 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়কে উপযুক্ত সম্মান দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে মসকরা করার সুযোগ ছাড়লেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ কাইফ। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের স্মৃতি উস্কে মহারাজকে নিয়ে কাইফের করা পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কাইফের টুইট

কাইফের টুইট

অপরাজিত থেকে ভারতকে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জিতিয়েছিলেন মহম্মদ কাইফ। এরপরেই ঐতিহাসিক লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়াতে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার ততকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেই মুহূর্তেই নতুন করে লেখা হয়েছিল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত। এক নতুন টিম ইন্ডিয়ার জন্ম দেখেছিল বিশ্ব। মহারাজের ৪৮তম জন্মদিনে তাঁর সেই খালি গায়ের ছবি পোস্ট করেছেন কাইফ। ম্যাচ শেষের পর তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ছেন সৌরভ, সেই ছবিও পাশাপাশি পোস্ট করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার। এরপর মসকরার ঢঙে লিখেছেন, 'ফওলাদি সিনা দিখাকে অ্যায়সে কিউ চাড়তা হ্যায়, দাদা'। তা দেখে হেসে কুটিপাটি খেয়েছেন নেটিজেনরা।

সেরা অধিনায়ক সৌরভ

সেরা অধিনায়ক সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই তাঁর দেখা ভারতের সেরা অধিনায়ক বলে আখ্যা দিয়েছেন মহম্মদ কাইফ। সৌরভকে দুর্দান্ত ব্যাটসম্যান এবং অসাধারণ ব্যক্তিত্ব বলেও সম্বোধন করেছেন কাইফ। উল্লেখ্য, এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতের সেরা অধিনায়ক বলেছিলেন দেশের অন্যতম সেরা ফিল্ডার।

ন্যাটওয়েস্ট ফাইনালে রানের পাহাড়ে ইংল্যান্ড

ন্যাটওয়েস্ট ফাইনালে রানের পাহাড়ে ইংল্যান্ড

লর্ডসে ১৮ বছর আগের ওই ঐতিহাসিক ফাইনালে আগে ব্যাট করে ভারতকে ৩২৫ রানের লক্ষ্য তাড়া করতে দিয়েছিল ইংল্যান্ড। জবাবে টিম ইন্ডিয়ার শুরুটা দুর্দান্ত করেন দলের ওপেনার তথা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র শেহওয়াগ। মারমুখী সেদিন অর্ধশতরান করে আউট হয়েছিলেন। ৫০ ছোঁয়ার কিছু আগেই আউট হয়ে গিয়েছিলেন শেহওয়াগও।

ভারতীয় ব্যাটিং-এ ধস

ভারতীয় ব্যাটিং-এ ধস

ওপেনার সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র শেহওয়াগ আউট হওয়া পর ভারতীয় ব্যাটিং-এ ধস নামে। একে একে ফিরে যান রাহুল দ্রাবিড়, দীনেশ মোঙ্গিয়া, সচিন তেন্ডুলকর। ১৪৬ রানে ৫ উইকেট হারানো টিম ইন্ডিয়া ওই ম্যাচ আর জিততে পারবেন না বলে ভেবেছিলেন ক্রিকেট প্রেমীরা।

কাইফ ও যুবরাজ

কাইফ ও যুবরাজ

সেখান থেকেই ম্যাচ ভারতের দিকে ফিরিয়ে আনেন তরুণ মহম্মদ কাইফ ও যুবরাজ সিং। দুই ব্যাটসম্যানের মধ্যে ১২১ রানের ঐতিহাসিক পার্টনারশিপ হয়। ৬৯ রান করে আউট হয়ে গিয়েছিলেন যুবরাজ। তবে শেষ পর্যন্ত ৮৭ রানে অপরাজিত থেকে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছিলেন মহম্মদ কাইফ। ম্যাচ শেষে লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়াতে দেখা গিয়েছিল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 8, 2020, 18:00 [IST]
Other articles published on Jul 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+