যুবি-ভাজ্জির পর চ্যাপেলকে আক্রমণ আরও এক সৌরভ ঘনিষ্ঠ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

লেজেন্ড এমএস ধোনিকে সেরা ফিনিশার বানিয়েছিলেন তিনি। দুর্ধর্ষ মাহিকে তিনি মাটি ঘেঁষে শট নিতে বলেছিলেন বলে জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ গ্রেগ চ্যাপেল। এর প্রত্যুত্তরে প্রাক্তন অজি ব্যাটসম্যানকে নিশানা করেছিলেন দেশের লেজেন্ড হরভজন সিং ও যুবরাজ সিং। এবার একই পথে হাঁটলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তনী তথা চ্যাপেল যুগে ভারতীয় দল থেকে বাদ পড়া মহম্মদ কাইফও।

অস্থির সময়

অস্থির সময়

২০০৫ সালে গ্রেগ চ্যাপেলকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ করার ক্ষেত্রে সায় দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু দায়িত্ব নিয়ে সবার প্রথমে মহারাজের হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছিলেন গ্রেগ। অচিরেই দল থেকে বাদও পড়েছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক। বাদ পড়েছিলেন মহম্মদ কাইফের মতো ক্রিকেটাররাও। সূত্রের খবর, এ কাজে গ্রেগ চ্যাপেলকে প্রচ্ছন্ন মদত দিয়েছিলেন জাতীয় নির্বাচকদের মধ্যে কেউ কেউ। গ্রেগের নীতিতে অতিষ্ঠ হয়ে তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটাররা।

হরভজনের মত

হরভজনের মত

২০০৫ সালে গ্রেগ চ্যাপেলের দমন নীতির তীব্র করেছিলেন হরভজন সিং। আরও একবার এ ব্যাপারে মুখ খোলেন ভাজ্জি। মহেন্দ্র সিং ধোনির সুখ্যাতি প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাজ্জি লিখেছিলেন, গ্রেগের অধীনেই সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট। ভাজ্জির কথায়, সেই দলের দক্ষ ক্রিকেটারদের তুলে বাউন্ডারির বাইরে পাঠাতে ব্যস্ত ছিলেন গ্রেগ।

যুবরাজের মত

যুবরাজের মত

গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে রীতিমতো কামান দাগেন ভারতীয় লেজেন্ড যুবরাজ সিংও। তাঁর দাবি, ইনিংসের শেষ ১০ ওভারে ধোনি এবং তাঁকে কেবল মাটি ঘেঁষা শট নিতে বলেছিলেন কোচ গ্রেগ। অজি লেজেন্ড টিম ইন্ডিয়ার কোচ হিসেবে উপযুক্ত ব্যক্তি ছিলেন না বলেও জানিয়েছিলেন যুবরাজ।

গ্রেগ সম্পর্কে কাইফ

গ্রেগ সম্পর্কে কাইফ

অস্ট্রেলিয়ার জার্সিতে ৯ হাজারের বেশি আন্তর্জাতিক রানের মালিক গ্রেগ চ্যাপেল ভারতীয় দলের ব্যাটিং কোচ হলে মানাত বলে মনে করেন মহম্মদ কাইফ। তাঁর কথায়, চ্যাপেল ভারতের পরম্পরা জানতেন না। গ্রেগের মধ্যে ম্যান-ম্যানেজমেন্টের দক্ষতা না থাকায় তিনি হেড কোচ হিসেবে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন বলে দাবি টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারের। কাইফের মতে, জন রাইট দুর্দান্ত ম্যান ম্যানেজার ছিলেন বলেই দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বোঝাপড়া এত ভালো হয়েছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 27, 2020, 19:27 [IST]
Other articles published on May 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+