বল করছেন মা, ব্যাটে ছক্কা ছেলের, মন ভালো করা ভিডিও পোস্ট কাইফের

২৭ সেকেন্ডের মন ভালো করা ভিডিও! ২২ গজে নয়, রাস্তার ফুটপাতে ভাঙা কনস্ট্রাকশনের কাজের সামনেই প্লাস্টিকের ব্যাট-বল হাতে ক্রিকেটে মজে মা ও ছেলে। ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের ভিডিও পোস্ট করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল।

ভারত ক্রিকেট পাগল দেশ। ক্রিকেট নিয়ে দেশবাসীর মধ্যে সীমাহীন উত্তেজনা।কিংবদন্তি কপিল দেব থেকে গাভাসকর, সচিন-সৌরভ-দ্রাবিড় প্রজন্ম, এরপর ধোনি-কোহলি! প্রত্যেকেই দেশবাসীর কাছে ক্রিকেটদেবতা।

যার মধ্য়ে সবার উপরে ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর। ক্রিকেট শুধু খেলা নয়, এদেশে ক্রিকেট যেন একটা ধর্ম। আর এই ধর্মে বিশ্বাস রেখেই মনে প্রাণে দিনরাতে কোটি কোটি ভারতবাসী ক্রিকেটজ্বরে বুঁদ হয়ে রয়েছেন। সেই দেশের এবার ভাইরাল মা-ছেলের ক্রিকেট খেলার ভিডিও!

মহম্মদ কাইফ ভিডিওটি পোস্ট করে লিখেছেন, 'দারুণ সুন্দর একটা মুহূর্ত, যেখানে মা বল করছেন আর ছেলে ব্যাটিং করে চলেছেন।' ভিডিওটি পুরোটা দেখলে দেখা যায়, একরত্তি ছেলের ব্যাটিং সামলাতে মাকে বারবার দূরে গিয়ে বল কুড়িয়ে আনতে হচ্ছে। কাইফের এই ভিডিও এখন সর্বত্র প্রশংসা কুড়োচ্ছে।

উল্লেখ্য এর আগে প্রতিবন্ধী শিশুর রান নেওয়ার দৃশ্য পোস্ট করে সচিন লিখেছিলেন, এই ছবি তাঁকে অনুপ্রেরণা দেয়। নতুন বছরে এই ছবিটাই এবার অনুপ্রেরণা হয়ে উঠুক। এবার লিটল মাস্টারের সেই পোস্টের পর কাইফের এই পোস্টও ক্রিকেটভক্তদের মনে দারুণভাবে জায়গা করে নিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 13, 2020, 17:43 [IST]
Other articles published on Jan 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+