শেষ টেস্টে 'দাদা' সৌরভকে ১৫ মিনিটের জন্য অবাক করেছিলেন 'কুল' ধোনি

১২ বছর আগে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট তথা ম্যাচ খেলেছিলেন কিংবদন্তি তথা দেশের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন অনুজ মহেন্দ্র সিং ধোনি। প্রাক্তনীকে সম্মান প্রদর্শনে সেদিন মাত্র ১৫ মিনিটের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন এমএসডি। চমকে গিয়েছিলেন দাদা সৌরভ।

১৫ মিনিটের জন্য অধিনায়কত্ব

১৫ মিনিটের জন্য অধিনায়কত্ব

২০০৮ সালের নাগপুর টেস্টে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে অভিনব প্রস্তাব দিয়েছিলেন টিম ইন্ডিয়ার সেই সময়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হাসিমুখে তাতে রাজিও হয়েছিলেন মহারাজ। ম্যাচের দ্বিতীয় ইনিংস তথা শেষ দিনে অগ্রজের প্রতি সম্মান প্রদর্শনে সৌরভের হাতে ১৫ মিনিটের (দুই কিংবা তিন ওভার) জন্য অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন মাহি।

সৌরভের প্রতিক্রিয়া

সৌরভের প্রতিক্রিয়া

১২ বছর আগের সেই টেস্টের স্মৃতিচারণা করতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, সেদিন তাঁকে অবাক করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিন-চার ওভারের জন্য জাতীয় দলের অধিনায়কত্ব ফিরে পেয়ে তিনি কী করেছিলেন, তা তাঁর মনে নেই বলে জানিয়েছেন মহারাজ। এখানেই এমএস ধোনি সবার থেকে আলাদা বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট

নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামের ওই টেস্ট ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে ৪৪১ রান করেছিল টিম ইন্ডিয়া। জবাবে প্রথম ইনিংসে ৩৫৫ রান করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ইনিংসে ২৯৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তুলতে পারেনি অজি শিবির। ১৭২ রানে ম্যাচ জিতেছিল এমএস ধোনির ভারত।

শেষ ম্যাচে সৌরভের পারফরম্যান্স

শেষ ম্যাচে সৌরভের পারফরম্যান্স

নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ১৫৩ বলে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আটটি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে শূন্য রান করে আউট হয়েছিলেন বিসিসিআই সভাপতি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 16, 2020, 8:19 [IST]
Other articles published on Aug 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+