আইপিএল ২০২০-এর প্রস্তুতি সারতে চেন্নাইতে 'থালা' ধোনি, সঙ্গী 'চিন্না থালা'

সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল উপলক্ষ্যে প্রস্তুতি সারতে চেন্নাই পৌঁছলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তথা কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে আইপিএলের কাউন্টডাউনও।

চেন্নাইতে ধোনি

চেন্নাইতে ধোনি

স্বাধীনতা দিবস অর্থাৎ শনিবার থেকেই চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবির শুরু হচ্ছে। তাতে যোগ দিতে শুক্রবার চেন্নাই পৌঁছেছেন মহেন্দ্র সিং ধোনি। অ্যান্টি-করোনা মাস্ক পরিহিত ধোনিকে ক্যামেরা বন্দি করেছেন সিএসকের কোনও সমর্থক। সেটি টুইটারে পোস্ট করেছে তিন বারের আইপিএল জয়ী দল। ধোনিকে ফের স্বমহিমায় দেখার অপেক্ষায় দিন গোনা শুরু ক্রিকেট প্রেমীদের।

ধোনির সঙ্গে রায়না

ধোনির সঙ্গে রায়না

শুক্রবার যে বিমানে চেন্নাই পৌঁছন মহেন্দ্র সিং ধোনি, একই বিমানে ছিলেন সিএসকের অন্যতম ভরসা সুরেশ রায়না, ফাস্ট বোলার দীপক চাহার, স্পিনার পীয়ূষ চাওলা ও করণ শর্মা। সোশ্যাল মিডিয়ায় 'থালা' ধোনির সঙ্গে নিজের ছবি পোস্টও করেছেন 'চিন্না থালা' রায়না। মাহি সহ চেন্নাইতে উড়ে যাওয়া ক্রিকেটারদের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ এসেছে বলেই জানানো হয়েছে।

সিএসকে শিবির ও দুবাই রওনা

সিএসকে শিবির ও দুবাই রওনা

১৫ থেকে ২০ অগাস্ট পর্যন্ত চিপক স্টেডিয়ামে আইপিএলের প্রস্ততি শিবির অনুষ্ঠিত হবে। সেখানে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, পীয়ূষ চাওলা, দীপক চাহার ছাড়াও যোগ দেওয়ার কথা আম্বাতি রায়ডু, কেদার যাদবের। ২১ অগাস্ট গোটা দল চেন্নাই থেকে দুবাই রওয়ান হবে বলে জানানো হয়েছে। জনপ্রিয় বুর্জ খলিফার কাছে এক হোটেলে ক্যাপ্টেন কুল ও তাঁর সতীর্থদের রাখা হবে বলে খবর।

অনুপস্থিত জাদেজা-হরভজন

অনুপস্থিত জাদেজা-হরভজন

ব্যক্তিগত কারণে চেন্নাই সুপার কিংস আয়োজিত আইপিএলের প্রস্তুতি শিবিরে হয়তো থাকতে পারবেন না দলের অন্যতম ভরসা তথা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্পিনার হরভজন সিং। তাঁরা দলের সঙ্গে দুবাইতে সরাসরি যুক্ত হবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে সিএসকের প্রস্তুতি শিবিরে বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ছাড়া প্রশিক্ষণ দলের অন্য কোনও সদস্য অংশ নিচ্ছেন না বলেই খবর।

এবারের আইপিএলে ফিক্সিংয়ের সম্ভাবনা কম বলে মনে করে বিসিসিআই

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 14, 2020, 17:47 [IST]
Other articles published on Aug 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+