
বাংলাদেশ সফর
নভেম্বরে ভারত সফরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলা (অরুণ জেটলি স্টেডিয়াম) স্টেডিয়ামে টাইগার্সদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। ৭ নভেম্বর সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে। ১০ নভেম্বর বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে শাকিব আল হাসানদের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন মেন ইন ব্লু।

২টি টেস্ট ম্যাচ
মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ শুরু হবে ১৪ নভেম্বর থেকে। ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বসবে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্টের আসর।

আমন্ত্রিত শেখ হাসিনা
কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা ওই টেস্ট ম্যাচের প্রথম দিন উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তিনি আসবেন বলেই প্রাথমিক ভাবে শোনা গেছে।

আসতে পারেন মোদী-মমতা
একই দিনে ইডেন গার্ডেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজনৈতিক ভাবে তাঁর চরম বিরোধী তথা পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এক মঞ্চে দেখা যেতে পারে। ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরুর দিন দুই ব্যক্তিত্বকেই ইডেনে আমন্ত্রণ জানানো হবে বলে নিজেই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।


Click it and Unblock the Notifications



















