নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা আসছেন কলকাতায়! বিস্তারিত জানতে পড়ুন

না, কোনও রাজনৈতিক কিংবা কূটনৈতিক সম্মেলনে নয়। ঐতিহ্যাবাহী ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ উপলক্ষ্যে দুই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানকে আরও একবার পাশাপাশি দেখা যেতে পারে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র তরফে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই টেস্ট ম্যাচ উপলক্ষ্যে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

বাংলাদেশের ভারত সফর

বাংলাদেশের ভারত সফর

দুই দিন আগেই কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে গেছে বাংলাদেশ। এবার ক্রিকেটারদের পালা। আগামী মাসে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ভারতে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে খেলা।

ইডেন টেস্ট

ইডেন টেস্ট

৩, ৭ ও ১১ নভেম্বর যথাক্রমে দিল্লির ফিরোজ শাহ কোটলা (অরুণ জেটলি স্টেডিয়াম), সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম ও নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

আমন্ত্রিত মোদী-হাসিনা

আমন্ত্রিত মোদী-হাসিনা

সূত্রের খবর, কলকাতায় ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক টেস্ট উপলক্ষ্যে দুই রাষ্ট্র নেতা নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। যদিও এ ব্যাপারে দুই তরফ থেকে কোনও উত্তর আসেনি বলেও জানা গিয়েছে।

 ভাবনাটা কার

ভাবনাটা কার

এই ভাবনা বিসিসিআই-র সভাপতি হতে চলা সিএবি-র বর্তমান মাথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বলেই মনে করা হচ্ছে। মহারাজের উদ্যোগেই ২০১৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ইডেন গার্ডেন্সে অমিতাভ বচ্চন ও পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 17, 2019, 10:15 [IST]
Other articles published on Oct 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+