
অধিনায়ক সৌরভের সাফল্য
অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল সৌরভ ব্রিগেড। ২০০১ সালে দেশের মাটিতে স্টিভ ওয়া নেতৃত্বাধীন দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে হারিয়েই জয়যাত্রা শুরু হয়েছিল মহারাজের টিম ইন্ডিয়ার।

সৌরভের আগেও ভালো দল ছিল
চেন্নাই-জাত ভারতীয় বংশোদ্ভুত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেনের কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে ভারতীয় দলে মহান ক্রিকেটারের অভাব ছিল না। মহম্মদ আজহারউদ্দিন, জাভাগাল শ্রীনাথ, সচিন তেন্ডুলকরদের মতো গ্রেটরা ভারতীয় দলকে একাধিক ম্যাচ জিতেয়েছেন। কিন্তু ওই দলে সেই লড়াকু মানসিকতা ছিল না বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

শক্ত করেন সৌরভ
অধিনায়কত্ব হাতে নেওয়ার ভারতীয় দলে তরুণ প্রতিভা আমদানি করতে শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে তাতে লড়াকু মানসিকতা সঞ্চার করেছিলেন যে সৌরভ, তা এক কথায় মেনে নিয়েছেন নাসের। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেট এখন যে উচ্চতায় পৌঁছেছে, তার শ্রেয় সৌরভের সুনিপুণ ক্রিকেট মস্তিষ্ককে দিতেই হবে।

বিরাটের প্রশংসা
বিরাট কোহলিকে চৃড়ান্ত দক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটার বলে উল্লেখ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। ধারাবাহিকতার নিরিখে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অধিনায়কের ধারেকাছে বিশ্বে অন্য কোনও ক্রিকেটার নেই বলে দাবি হুসেনের।


Click it and Unblock the Notifications
বলে লালার ব্যবহার বন্ধ করতে অন্তত এক মাসের প্রশিক্ষণ চান এই ক্রিকেটার


















