টসের জন্য অপেক্ষা! পথ দেখিয়েছেন সৌরভই, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মত

২০০০-র অস্থির পরিস্থিতিতে যখন তাঁর হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, তখন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো কঠিন দল। যাদের হারানো কার্যত অসম্ভব বলে মনে করা হয়েছিল। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিধানে 'না' বলে কোনও শব্দ যে ছিলই না। বিদেশে কেবল ড্র করার লক্ষ্যে টেস্ট খেলতে নামা ভারতীয় দলের মধ্যে জয়ের তাগিদ সঞ্চার করার পাশাপাশি শত্রুর চোখে চোখ রেখে জবাব দিতে শিখিয়েছিলেন মহারাজ। সে লড়াইয়ের গুরুত্ব যে কতটা, তার পরিচয় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক সময়ের যুযুধান নাসের হুসেনের কথায় পাওয়া যায়।

সৌরভের আগেও ভালো দল ছিল

সৌরভের আগেও ভালো দল ছিল

চেন্নাই-জাত ভারতীয় বংশোদ্ভুত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেনের কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে ভারতীয় দলে মহান ক্রিকেটারের অভাব ছিল না। মহম্মদ আজহারউদ্দিন, জাভাগাল শ্রীনাথ, সচিন তেন্ডুলকরদের মতো গ্রেটরা ভারতীয় দলকে একাধিক ম্যাচ জিতেয়েছেন। কিন্তু ওই দলে সেই লড়াকু মানসিকতা ছিল না বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

শক্ত করেন সৌরভ

শক্ত করেন সৌরভ

অধিনায়কত্ব হাতে নেওয়ার ভারতীয় দলে তরুণ প্রতিভা আমদানি করতে শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে তাতে লড়াকু মানসিকতা সঞ্চার করেছিলেন যে সৌরভ, তা এক কথায় মেনে নিয়েছেন নাসের। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেট এখন যে উচ্চতায় পৌঁছেছে, তার শ্রেয় সৌরভের সুনিপুণ ক্রিকেট মস্তিষ্ককে দিতেই হবে।

টসের জন্য অপেক্ষা

টসের জন্য অপেক্ষা

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলের প্রশ্নের উত্তরে নাসের হুসেন বলেছেন, তাঁকে এবং লেজেন্ড স্টিভ ওয়া-কে টসের জন্য একাধিকবার অপেক্ষা করিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আন্তর্জাতিক স্তরে অধিনায়কের মধ্যে এই আগ্রাসন দেখে দলের অন্যান্য ক্রিকেটাররা চাঙা হয়ে উঠতে বাধ্য বলে মনে করেন নাসের।

আধুনিক ক্রিকেট

আধুনিক ক্রিকেট

বর্তমান সময়ে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের অধিনায়ক যথাক্রমে বিরাট কোহলি, ইয়ন মর্গ্যান ও কেন উইলিয়ামসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে মনে করেন নাসের হুসেন। তিন জনের মধ্যে কিউয়ি অধিনায়কের ক্রিকেট সংক্রান্ত বিচক্ষণতায় তিনি মুগ্ধ হয়েছেন বলে বক্তব্য নাসের হুসেনের। তবে বিরাট কোহলির মধ্যে যে আগ্রাসন রয়েছে, তা তিনি পছন্দ করেন বলেও জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

দুই অধিনায়ক

দুই অধিনায়ক

নাসের হুসেনের কথায়, বিরাট কোহলি যে চরিত্রের মানুষ, তাতে তিনি হয়তো এই মুহূর্তে অধিনায়কত্বের ভাগাভাগি পছন্দ করবেন না। তেমন ঘটলে দলগত সংহতি নষ্ট হতে পারে বলেও মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাই নেতা পরিবর্তন না করে এক এক ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ বদল করা উচিত বলে মনে করেন নাসের হুসেন।

আই লিগ না আইএসএল? ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 13, 2020, 14:23 [IST]
Other articles published on May 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+