
কবে খেলা
ওয়েলিংটন টেস্টে বিপর্যয় সামলে ক্রাইস্টচার্চে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। হাগলে ওভালে ২৯ মার্চ অর্থাৎ শনিবার থেকে শুরু হবে ম্যাচ। ভারতীয় ব্যাটসম্যানরা খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

বিরাটের ফর্ম
নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাত্র ১০৫ আসে বিরাট কোহলির ব্যাট থেকে। তিনটি ওয়ান ডে মিলিয়ে ৭৫ রানের বেশি করতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২ ও ১৯ রান করেন বিরাট। টেস্টের কুড়ি ইনিংস সেঞ্চুরিহীন ভারত অধিনায়কের ফর্ম নিয়ে চিন্তায় ক্রিকেটপ্রেমীরা। তবু ক্রাইস্টচার্চে ভালো কিছু পাওয়ার জন্য বিরাটের দিকেই তাকিয়ে দেশ।

বিরাটই টার্গেট
ক্রাইস্টচার্চ টেস্টে ভারতকে হারাতে দলের সেরা ব্যাটসম্যানকে টার্গেট করতে চান নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার নেইল ওয়াগনার। ব্যক্তিগত কারণ যিনি ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে পারেননি। দ্বিতীয় টেস্ট ফিরে নিউজিল্যান্ডের ওভারকাস্ট পরিবেশে ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন বলে জানিয়েছেন ওয়াগনার। উল্লেখ্য, ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে টিম ইন্ডিয়ার ব্যাটিং-র টপ অর্ডার। ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াতে পারবেন কি অজিঙ্ক রাহানেরা?

বোল্টকে জবাব দেওয়া বাকি
ওয়েলিংটন টেস্ট শুরু হওয়ার আগে বিরাট কোহলির উইকেট নেবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন কিউয়ি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। ম্যাচের প্রথম ইনিংসে না হলেও দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার অধিনায়ককে সাজঘরের রাস্তা দেখিয়ে কথা রেখেছিলেন বোল্ট। ক্রাইস্টচার্চে বিরাট এর জবাব দিতে পারবেন কিনা, সেদিকে তাকিয়ে বিশ্ব। তারই মধ্যে নেইল ওয়াগনারের হুংকার ম্যাচে নতুন রোমাঞ্চ তৈরি করবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

চিন্তিত নন বিরাট
তাঁর পারফরম্যান্স নিয়ে যতই সমালোচনা হোক, তিনি তাতে বিচলিত নন বলে জানিয়েছেন বিরাট কোহলি। বলেছেন, তিনি খারাপ ব্যাটিং করছেন না। কোথাও হয়তো পরিকল্পনায় সমস্যা হচ্ছে। সেই সমস্যা অচিরেই দূর হবে বলে আশ্বাসও দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।


Click it and Unblock the Notifications



















