ভারতের আরও এক প্রতিবেশী দেশ এবার ওয়ান ডে - স্টেটাস অর্জন করল। ইতিহাসের পাতায় জায়গা করে নিল নেপাল ক্রিকেট। প্রথমবার, একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করল ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র। বিশ্বকাপের যোগ্যতা পর্বের প্লে অফে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৬ উইকেটে জিতে এই কৃতিত্ব অর্জন করল তারা।
Nepal have achieved ODI status for the first time in their history and a lot of people were very happy about it.
— ICC (@ICC) March 16, 2018
Find out what @MClarke23 @InziTheLegend @Mushy_online and @KevinOBrien113 made of the news
READ ➡️
https://t.co/TLf3SjrM8K pic.twitter.com/H4Pt4ziaLO
অন্যদিকে, প্রতিযোগিতার পাঁচটির মধ্যে চারটিতে হেরে ওডিআই স্টেটাস হারাতে চলেছে পিএনজি। আগামী শনিবার, সপ্তম স্থানের লড়াইয়ের জন্য নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়েকোয়েতে নামবে নেপাল। একইদিনে হংকংয়ের বিরুদ্ধে খেলবে পিএনজি।
Nepal fans!
— ICC (@ICC) March 16, 2018
Re-live the game that brought your side ODI status for the first time, and hear just how much it means to captain Paras Khadka
WATCH #PNGvNEP HIGHLIGHTS ➡️ https://t.co/SD814wEXOc pic.twitter.com/Osiaq5yizu
এই মুহূর্তে নেপাল ক্রিকেট বোর্ড আইসিসি-র দ্বারা নির্বাসিত। ১৯৮৮ আইসিসি প্রথমে নেপালকে অ্যাফিলিয়েশন দিয়েছিল। ১৯৯৬ সালে অ্যাসোসিয়েটেডের মর্যাদা পায় ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র। ২০০৮ সালে নেপাল ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিসন ৫ -এ অংশ নেয়। সেখানে তৃতীয় হয়েছিল তারা। দু বছর পর তারা ডিভিসন ৫ -এ জেতে এবং ডিভিসন ৪ এ তৃতীয় হয়। ২০১২ সালে সেখানে জেতার পর তারা ওয়ার্ল্ড ২০-২০ -র যোগ্যতা অর্জন পর্বে -র ছাড় পায়।
২০১৩ সালে তারা ডিভিসন ৩ চ্যাম্পিয়নও হয়েছিল। ২০১৫ সালে এরা ডিভিসন ২ থেকে অবনমন হয়। এ বছরের শুরুর দিকে ডাব্লু সি এলের ফাইনালে মাত্র ৭ রানে হেরেছিল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে।