আসন্ন ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন আগেই করে নিয়েছে নেদারল্যান্ড।গ্রুপের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে জয় দিয়ে এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অভিযান শেষ করল নেদারল্যান্ড।
দুবাইয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে পিএনজিকে ৭ উইকেটে হারাল নেদারল্যান্ড। এর আগে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে পাপুয়া নিউগিনি। প্রসঙ্গত এই নিয়ে চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে নেদারল্যান্ড।
ICYMI: Netherlands finished as champions at the #T20WorldCup Qualifier 🏆 https://t.co/8Vcr5wehIr pic.twitter.com/sWrpITfilz
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 3, 2019
এর আগে ২০০৯, ২০১৪ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে নেদারল্যান্ড। ২০০৯ ও ২০১৬ সালে নেদারল্যান্ড খুব একটা নজর কাড়তে পারেনি। যদিও ২০১৪ সালে সুপার টেন পর্ব পর্যন্ত পৌঁছেছিল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৫টিতে জয় ৬টি হার ও এক ম্যাচ বাতিল হয়।
Your #T20WorldCup Qualifier champions, Netherlands! pic.twitter.com/RkUJXAy3fS
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2019
ম্যাচে টস জিতে পাপুয়া নিউগিনি প্রথমে ব্যাটিং নেয়। নির্ধারিত ২০ ওভারে এরপর ৮ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে। দলের হয়ে তিন নম্বরে নামা লেগা সাইকা সর্বোচ্চ ৩৯ রান করেন। জবাবে এক ওভার বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়ে নেদারল্যান্ড। দলের হয়ে ওপেনার বেন কুপার ৪১ রান করেন। রায়ান ৩৪ ও কলিন ২৯ রানে অপরাজিত থাকেন। ৬ বল বাকি থাকতে নেদারল্যান্ড ম্যাচ যেতে ৭ উইকেটের ব্যবধানে।
View this post on InstagramCongratulations Netherlands! They win the #T20WorldCup Qualifier Final by seven wickets 👏
A post shared by ICC T20 World Cup (@t20worldcup) on