চার নম্বরই তাঁর পছন্দের, জানালেন অজিঙ্ক রাহানে

ফর্মের দোহাই দিয়ে ইংল্য়ান্ড বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। ওপেনার শিখর ধাওয়ান ও অল রাউন্ডার বিজয়শঙ্কর চোটের কারণে ছিটকে যাওয়ার পরও দলে ডাকা হয়নি অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে। অথচ ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানে কাকে পাঠানো যায়, তা বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত ঠিক করতে কার্যত ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে চার নম্বর জায়গা তাঁর পছন্দের বলে জানিয়ে অনেক কিছু কী বুঝিয়ে দিলেন ডান-হাতি রাহানে!

কী বললেন রাহানে

কী বললেন রাহানে

কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেন অজিঙ্ক রাহানে। বিশ্বকাপে ভারতের ব্যথর্তা এবং ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানের অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন করা হয়। যদিও এই প্রশ্নের উত্তর মজার ছলেই দেন ভারতের ডান-হাতি। তবে প্রতীকী শব্দ ব্যবহার করে রাহানে বুঝিয়ে দেন যে চার নম্বর জায়গা বরাবরই পছন্দের। তবে কী ইংল্য়ান্ড বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বরে খেলতে চেয়েছিলেন মুম্বইকর, প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

ওয়েস্ট ইন্ডিজ সফর

ওয়েস্ট ইন্ডিজ সফর

ইংল্যান্ড বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত অজিঙ্ক রাহানেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের দেশে দুটি টেস্টে ভারতীয় দলের সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে। যে খেলোয়াড়কে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হল, তাঁকে সরসারি টেস্ট দলের সহ অধিনায়ক নির্বাচন করা কতখানি যুক্তিযুক্ত, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। যদিও মুখে নয়, খেলে সব প্রশ্নের উত্তর দিতে চান মুম্বইয়ের ডান হাতি ব্যাটসম্যান।

প্রস্তুতি

প্রস্তুতি

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুতি বেঙ্গালুরতে সারছেন অজিঙ্ক রাহানে। সেখানকার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় লেজেন্ড রাহুল দ্রাবিড়ের কাছে তালিম নিচ্ছেন রাহানে। রোল মডেলের কাছে প্রস্তুতি সারতে পেরে দারুণ খুশি মুম্বইকর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 4, 2019, 14:12 [IST]
Other articles published on Aug 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+