তরুণ ভক্তদের জন্য ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললেন সৌরভ

নিজের ৪৭তম জন্মদিনে তরুণ ভক্তদের জন্য ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তরুণ ভক্তদের সঙ্গে সংযুক্ত হতেই ফেসবুকের মালিকাধীন এই সোশ্যাল সাইটে তিনি অ্যাকাউন্ট খুলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুক ইন্ডিয়ার ডিরেক্টর মণীশ চোপড়া। বলেছেন, সৌরভের মতো ব্যক্তিত্ব ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হওয়ায় তাঁরা গর্বিত। আর এ প্রসঙ্গে মহারাজ বলেছেন, ক্রিকেটে নতুন নতুন আবিষ্কার প্রয়োজন। একই ভাবে জীবনেও এর গুরুত্ব অপরিসীম। মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে, ধারাভাষ্য করে, আইপিএলে নির্দিষ্ট দলকে পরামর্শ দেওয়ার পর তিনি ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন সৌরভ।

মহারাজের কথায়, ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি তরুণ ভক্তদের সঙ্গে ক্রিকেট নিয়ে আরও বেশি করে আলোচনা করতে পারবেন। তরুণ সমাজকে ক্রিকেটের প্রতি আকৃষ্ট করাই তাঁর অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার পর কেক কেটে তা উদযাপন করেছেন মহারাজ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্টও করেছেন সৌরভ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 9, 2019, 17:57 [IST]
Other articles published on Jul 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+