
করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী ৪৯ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের।

লকডাউনে বন্ধ ক্রিকেটে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখনও অচল রয়েছে বেশ কিছু পরিষেবা। স্তব্ধ রয়েছে ক্রিকেট। ঘরবন্দি অবস্থায় দিন কাটছে সাধারণ মানুষ থেকে ক্রিকেটারদের। তারই মধ্যে গান গেয়ে নেট দুনিয়া কাঁপিয়ে দিলেন ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তাঁর ভাই ক্রুনাল পান্ডিয়া।
|
তেরি মিট্টি
মাইক হাতে ডুয়েট হিন্দি গান গাইলেন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া। 'তেরি মিট্টি' গানের শুরুটা করেন ক্রুনাল পান্ডিয়া। মাঝে উচ্চগ্রামে প্রবেশ করেন হার্দিক। তারপর দুই ভাইয়ের যুগলবন্দি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে হার্দিক। তা দেখে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা।

নাতাসার প্রতিক্রিয়া
বাগদত্তা তথা টিম ইন্ডিয়ার অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তাঁর ভাইয়ের এই পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন ইন্দো-ক্রোয়েশিয়ান মডেল নাতাসা স্টানকোভিচ। ওই ভিডিও-র নিচে নাতাসার 'ওয়ে হোয়ে' প্রতিক্রিয়া অমূল্য বলে দাবি করেছেন নেটিজেনরা।


Click it and Unblock the Notifications
রোনাল্ডোদের জন্য কোন দুঃসংবাদ শুনিয়ে ফের ইতালিতে স্থগিত সিরি এ

















