ফিটনেস টেস্টে ফেল করেননি হার্দিক! ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকা সিরিজে

ফিটনেস টেস্টে নাকি অকৃতকার্য হননি চোট সারিয়ে ক্রিকেটে ফেরা ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি নাকি নিজেই নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়িয়েছেন। বিসিসিআই-র একটা সূত্রের তরফে এমনই দাবি করা হয়েছে।

নিউজিল্যান্ড সফর

নিউজিল্যান্ড সফর

২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর। কেন উইলিয়ামসনের দেশে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ান ডে ও দুটি টেস্ট খেলবেন বিরাট কোহলিরা। আর কয়েক ঘণ্টার মধ্যেই সেই সফরের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা হবে।

হার্দিকের ফিটনেস

হার্দিকের ফিটনেস

লন্ডনে পিঠে অস্ত্রোপচার করে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা ভারতের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে রঞ্জি ম্যাচে না খেলিয়েই, নিউজিল্যান্ডগামী ভারতীয় এ দলে অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু ওই দলের ট্রেনারদের কাছে পান্ডিয়াকে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই।

ফেল হার্দিক

ফেল হার্দিক

বিসিসিআই-র নির্দেশ মতো মুম্বই-তে ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফিটনেস পরীক্ষা হয় বলে খবর পাওয়া যায়। সেই হার্ডেল পান্ডিয়া টপকাতে পারেননি বলেই বিসিসিআই সূত্রে খবর। ভারতীয় অল-রাউন্ডারের পুরোপুরি ফিট হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।

ভারতীয় এ দল থেকে বাদ

ভারতীয় এ দল থেকে বাদ

বিরাট কোহলিদের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় এ দল। সেই দলে হার্দিক পান্ডিয়াকে অন্তর্ভূক্ত করা হয়েছিল। কিন্তু ফিটনেস পরীক্ষার ফেল করার পর সেই দল থেকে হার্দিককে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে অল-রাউন্ডার বিজয় শঙ্করকে ওই দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।

ফিটনেস টেস্ট নয়

ফিটনেস টেস্ট নয়

বিসিসিআই-র একটা সূত্রের তরফে দাবি করা হয়েছে, হার্দিক পান্ডিয়া নাকি এখনও ফিটনেস টেস্ট দেননি। নেটে দুই ঘণ্টা গা ঘামানোর পর হার্দিক নিজেই নাকি নিউজিল্যান্ড সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিসিসিআই-র ওই সূত্রের তরফে দাবি করা হয়েছে।

ঘুমের মধ্যেও টেস্ট পাশ

ঘুমের মধ্যেও টেস্ট পাশ

হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার ঘুমের মধ্যে ইয়ো-ইয়ো এবং ফিটনেস টেস্ট পাশ করতে পারেন বলে বিসিসিআই-র একটা সূত্রের তরফে দাবি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজকে তিনি পাখির চোখ করেছেন বলে জানানো হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 13, 2020, 15:56 [IST]
Other articles published on Jan 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+