
সৌরভকে পোস্ট
পিঙ্ক বল টেস্ট নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সৌরভ। যে ছবিতে ইডেন টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেশ সিরিয়াস মোডে দাঁড়িয়ে রয়েছেন মহারাজ। সেই পোস্টটি নিয়েই সৌরভ কন্যা সানা মজা করেছেন।

সৌরভকে সানার গুগলি
সৌরভের সিরিয়াস মুখ করা ছবি পোস্ট করতেই, সানা পাল্টা ইনস্টাগ্রামে লিখেছেন, 'কী এমন জিনিস যা এই মুহূর্তে তোমার খুব অপছন্দ'। পরোক্ষে পিঙ্ক টেস্টের সাফল্যের পরও সৌরভ কেন সিরিয়াস মুখে দাঁড়িয়ে সেটাই জানতে চেয়েছেন সানা।

সৌরভের উত্তর
সানার কমেন্টের পাল্টায় সানাকে উদ্দেশ করে সৌরভ লেখেন, 'তুমি দিন দিন অবাধ্য হয়ে উঠছ! সেটাই আমার চিন্তার!' সেই সঙ্গে পোস্টে মজার এক ইমোজি ব্যবহার করেন মহারাজ।

পাল্টা সানার উত্তর
সৌরভের এই মন্তব্যে পাল্টা মজা করে লেখেন, 'তোমার থেকেই শিখছি' সঙ্গে কান্নার ইমোজি ব্যবহার করেছেন সানা।


Click it and Unblock the Notifications



















