
বিরাটকে আমন্ত্রণ ওয়ার্নের
প্রাক্তন অজি স্পিনার টুইট করে ভারতকে পিঙ্ক বলে দিন রাতের টেস্ট খেলার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে আগামী দিনে অস্ট্রেলিয়া সফরে অজিদের বিরুদ্ধে পিঙ্ক টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ওয়ার্ন।

সৌরভকে অভিনন্দন ওয়ার্নের
সেই সঙ্গে একসময়ের ক্রিকেট প্রতিদ্বন্দ্বী সৌরভ গঙ্গোপাধ্যায়কে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ভারতের মাটিতে সফলভাবে পিঙ্ক টেস্ট আয়োজন করে তাক লাগিয়ে দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন ওয়ার্ন।

সৌরভের সাফল্য
প্রসঙ্গত সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হতেই বিরাটের সঙ্গে আলোচনা করে ইডেনে দেশের প্রথম পিঙ্ক টেস্ট খেলার সবুজ সংকেত আদায় করে নেন। এরপর ধাপে ধাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজি করান সৌরভ। অতিথি তালিকা থেকে পিঙ্ক ম্যাচ উপলক্ষ্য তিলোত্তমা জুড়ে পিঙ্ক সৌন্দর্যায়নে চমক দেন মহারাজ। শেষ পর্যন্ত ফুল হাউস দর্শকদের সামনে শুক্রবার ধুমধাম করে ঐতিহাসিক টেস্টের সূচনা হয়।

প্রস্তুতি অভাবের কারণে অজি সফরে পিঙ্ক টেস্টে না করেছিলেন বিরাট
উল্লেখ্য ২০১৮ সালে অস্ট্রেলিয়া ভারতকে অ্যাডিলেডে দিন রাতের টেস্ট খেলার আবেদন করলে প্রস্তুতির অভাবের কারণে বিরাটরা রাজি ছিলেন না। শেষ পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে পিঙ্ক টেস্টে ভারতের অভিষেক হল।


Click it and Unblock the Notifications



















