ক্রিকেটার শেন ওয়ার্নকে ১২ মাসের জন্য নিষেধাজ্ঞা

১২ মাসের জন্য নিষিদ্ধ হলেন স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। অজি ক্রিকেটারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ।

ক্রিকেট ছেড়েছেন অনেকদিন। এরপর থেকে লাগাম ছাড়া জীবনযাপনের জন্য অজি প্রাক্তনীকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। কিছুদিন আগে লন্ডনের বাড়িতে যৌনকর্মীদের এনে পার্টি করে বিতর্কে জড়িয়েছিলেন। প্রতিবেশীদের অভিযোগ ছিল দরজা-জানলা খোলা রেখেই মিলন শুরু করে দেন ওয়ার্ন। আর তাতেই প্রতিবেশীদের ঘুম ভাঙার জোগাড় হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এবার গাড়ির ড্রাইভিং নিয়ে বেকায়দায় পড়লেন তিনি।

লন্ডনের এক আদালত শেন ওয়ার্নের ড্রাইভিংয়ের উপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করল। ওয়ার্নের এই শাস্তি শুধু ইংল্যান্ডের রাস্তাতেই সীমাবদ্ধ থাকছে না। ইউরোপের যেকোনও দেশেই অস্ট্রেলিয়ান প্রাক্তন স্পিনার আগামী ১২ মাস গাড়ি চালাতে পারবেন না।

গত দু'বছরে লন্ডনের রাস্তায় একাধিকবার আইন ভেঙেছেন ওয়ার্ন। প্রতিবারই ওভার স্পিডের জন্য তাঁকে জরিমানা করা হয়। ৬ বার ট্রাফিক আইন ভাঙার পর জল মাথার উপর ছাড়াতে ওয়ার্নের ড্রাইভিংয়ের উপর নিষেধাজ্ঞা চাপানোর চূ়ড়ান্ত সিদ্ধান্ত নিল আদালত। এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ওয়ার্নকে ভারতীয় মূদ্রায় প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, September 23, 2019, 21:06 [IST]
Other articles published on Sep 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+