
ওপেনে শেহওয়াগ ও জয়সূর্য
ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র শেহওয়াগ ও শ্রীলঙ্কার লেজেন্ড সনৎ জয়সূর্যকে এই ওয়ান ডে দলের ওপেনার নির্বাচন করেছেন শেন ওয়ার্ন। দুই ক্রিকেটারই ধ্বংসাত্মক ব্যাটিং করার জন্য বিশ্বে মাহের।

তিনে সচিন
৪৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলে ১৮৪২৬ রান ও ৪৯টি শতরানের মালিক সচিন তেন্ডুলকরকে এই দলের তিনে ব্যাট করার সুযোগ দিতে চান শেন ওয়ার্ন। যদিও কেরিয়ারের বেশিরভাগ ম্যাচ ওপেনার হিসেবেই খেলেছেন মাস্টার ব্লাস্টার।

চারে লারা
শেন ওয়ার্নের সেরা ওয়ান ডে দলের চার নম্বরে ব্যাট করতে নামবেন ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান লারা।

পাঁচে পিটারসেন
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা তাঁর পরম বন্ধু কেভিন পিটারসেনকে এই দলে রেখেছেন শেন ওয়ার্ন। কেপি-কে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামাতে চান অজি কিংবদন্তি।

উইকেটরক্ষক ও অল রাউন্ডার
তিনি যে যে ক্রিকেটারদের বিরুদ্ধে খেলেছেন, তাঁদের মধ্যে শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারাকেই এই দলের উইকেটরক্ষক এবং ছয় নম্বর স্থানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে দেখেছেন শেন ওয়ার্ন। অন্যদিকে, অল রাউন্ডার হিসেবে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার আন্ড্রু ফ্লিন্টফকে পছন্দ শেন ওয়ার্নের। প্রাক্তন ব্রিটিশ অল রাউন্ডারকে সাত নম্বরে ব্যাট করতে পাঠাবেন অজি লেজেন্ড।

বোলিং বিভাগ
কিংবদন্তি ওয়াসিম আক্রম, কার্টলে আম্ব্রোস, শোয়েব আখতার ও ড্যানিয়েল ভিত্তোরিকে বিশ্বের সেরা ওয়ান ডে দলে রেখেছেন শেন ওয়ার্ন।


Click it and Unblock the Notifications



















