ভারত বনাম নিউজিল্য়ান্ড : ওয়েলিংটনে কেমন থাকবে আবহাওয়া, পিচের কী চরিত্র?

শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রীড়া প্রেমীরা। ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক শুক্রবার কেমন থাকবে ওয়েলিংটনের আবহাওয়া। কেমন হবে বেসিন রিজার্ভের পিচ, দেখে নেওয়া যাক।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ও দুপুরে ওয়েলিংটনের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিকেলের দিকে কয়েক পশলা বৃষ্টি পড়তে পারে। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনও ওয়েলিংটনে সেভাবে সূর্যের মুখ দেখা যাবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই পরিবেশে দুই দলের ফাস্ট বোলাররা অতিরিক্ত সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। ম্যাচের কোনও দিনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

বেসিন রিজার্ভের পিচ কিউটের জানিয়েছেন, অন্যান্য বারের মতো এবারও বাইশ গজে সবুজ ঘাসের আস্তরণ থাকবে। সেক্ষেত্রে সুবিধা পাবেন সিম বোলাররা। ম্যাচের প্রথম দিনের প্রথম দুই ঘণ্টা ও পড়ন্ত বিকেলের শেষ এক ঘণ্টা ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ম্যাচ যত এগোবে, পিচ ততই সরল হবে বলেও জানানো হয়েছে।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় ১৯৫৫ সালে। সেই সিরিজ জিতেছিল ভারত। ২০১৬-১৭ মরশুমে দুই দেশের মধ্যে শেষবার টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়। ঘরের মাঠে হওয়া ওই সিরিজও জেতে টিম ইন্ডিয়া। সবমিলিয়ে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এখনও পর্যন্ত ২০টি টেস্ট সিরিজ খেলা হয়েছে। ১১ বার জিতেছেন মেন ইন ব্লু। ৫ বার জিতেছেন ব্ল্যাক ক্যাপরা। দুই দেশের মধ্যে ৫৭টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। ২১টি ম্যাচ জিতেছে ভারত। ১০ বার জিতেছে নিউজিল্যান্ড।

বিশ্ব চ্যাম্পিয়নশিপ

বিশ্ব চ্যাম্পিয়নশিপ

সাতটি টেস্ট ম্যাচের প্রতিটি জিতে ৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার প্রথম স্থানে রয়েছে ভারত। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার থেকে শুরু হতে চলা দুই দেশের টেস্ট সিরিজে লড়াই হবে ১২০ পয়েন্ট দখলের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 20, 2020, 20:53 [IST]
Other articles published on Feb 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+