
বিশ্বকাপের আগে
অভিজ্ঞ অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না ও আম্বাতি রায়ডুকে ওয়ান ডে-তে ব্যাটিং অর্ডারের চার নম্বরে নামিয়ে পরীক্ষা করে দেখেন ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। কিন্তু তাঁরা কেউই নির্বাচকদের খুশি করতে পারেননি।

বিশ্বকাপে কে
সবাইকে চমকে দিয়ে অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না ও ইন ফর্ম আম্বাতি রায়ডুকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য ভারতীয় দলে অনভিজ্ঞ অল রাউন্ডার বিজয়শঙ্করকে ডাকা হয়। যদিও বিজয়ের পরিবর্তে কেএল রাহুলকেই বিশ্বকাপের কয়েকটি ম্যাচে চার নম্বরে নামিয়ে পরীক্ষা করা হয়। টুর্নামেন্ট চলাকালীন শিখর ধাওয়ান ও বিজয়শঙ্কর চোট পেয়ে দল থেকে ছিটকে গেলে বাকি ম্যাচে রাহুল ইনিংস ওপেন করেন। তখন টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থান আবারও নড়বড়ে হয়ে পড়ে।

বিশ্বকাপের পর
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ান ডে সিরিজে তরুণ শ্রেয়স আইয়ারকে চার নম্বরে ব্যাট করতে পাঠায় ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। ওই স্থানে সফল হন শ্রেয়স।

সৌরভের মতে
টেস্টের ওপেনিং স্লটের মতোই ওয়ান ডে-তে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থান কেএল রাহুলের জন্য আর সুরক্ষিত নেই বলেই মনে করেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই জায়গায় রাহুলের পরিবর্তে তরুণ শ্রেয়স আইয়ার কিংবা মনীশ পাণ্ডেকে পরীক্ষা করে দেখা উচিত বলেও মনে করেন মহারাজ।


Click it and Unblock the Notifications



















