প্রিভিউ : অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনাল ২০১৫

মেলবোর্ন, ২৮ মার্চ : আগামিকাল রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আইসিসি বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হবে দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৯৯২ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ক্রিকেটের আসর বসল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

বিশ্বকাপের সব খবর , ফিরে দেখা শেষ ১০ টি বিশ্বকাপ ফাইনাল

অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক আজই ওয়ান ডে ক্রিকেটকে চির বিদায় জানানোর ঘোষণা করেছেন। তিনি আগামিকাল নিজের ২৪৫ তম ম্যাচ খেলে অবসর নেবেন।

অন্যদিকে এই প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে নিউজিল্যান্ড। এদিন সাংবাদিক সম্মেলনে কোনও চাপের কথা না বলে কাপ জেতার কথাই বারবার উঠে এল কিউয়ি অধিনায়ক ব্রেন্ড ম্যাকালামের মুখে। তিনি বলেন, "আমাদের এরকমই খেলতে হবে। এভাবেই আমরা নিয়মিত দলগুলোকে হারাচ্ছি।"

কিছুই হারানোর নেই, এই ভাবনাকে সামনে রেখেই ফাইনালে নামতে চলেছে নিউজিল্যান্ড। রিচার্ড হ্য়াডলি, মার্টিন ক্রো, স্টিফেন ফ্লেমিং- বড় খেলোয়াড় কম আসেননি কিউয়ি ক্রিকেটে। তবে কেউই বিশ্বকাপ জেতা দূরের কথা, ফাইনালেই উঠতে পারেনি। তাই এই প্রথমবার ফাইনালে ওঠা কিউয়িরা যে কোনও মূল্যে জিততে মরিয়া।

গ্রুপ পর্বের শুরু থেকে ফাইনালে ওঠা পর্যন্ত মোট আটটি ম্যাচ খেলেছে সবকটিতেই জয় পেয়েছেন ম্যাকালামরা।

ম্যাকালাম, কেন উইলিয়ামসন, গ্র্যান্ট ইলিয়টরা সবাই ছন্দে রয়েছেন। আর বল হাতে ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরাও নিয়মিত উইকেট নিচ্ছেন। ফলে কাপ জয়ের আশা কিউয়ি শিবির ঘিরে।

অন্যদিকে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন অজিবাহিনী চাইছে ফের একবার কাপ জয়ের স্বাদ পেতে। তাছাড়াও অধিনায়কের বিদায়টাও স্মরণীয় করে রাখতে মরিয়া স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চরা।

কাগজে কলমে অনেকটাই এগিয়ে রয়েছে অজিবাহিনী। তবে বিশ্বকাপ ফাইনাল সবসময়ই রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাই আয়োজক দুই দলই চাইছে দেশে হওয়া বিশ্বকাপ জিততে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 28, 2015, 17:13 [IST]
Other articles published on Mar 28, 2015
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+