
ওপেনে পৃথ্বী ও মায়াঙ্ক
হ্যামিলটনের সেডন পার্কে সিরিজের প্রথম ওয়ান ডে-তে ভারতের হয়ে প্রথমবার ওপেন করতে নামেন তরুণ পৃথ্বী শ ও মায়াঙ্ক আগরওয়াল। খুব একটা খারাপ খেলেননি তাঁরা। তাই অকল্যান্ডের ইডেন পার্কেও ভারতের হয়ে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে দুই ব্যাটসম্যান।

ফার্স্ট ডাউন বিরাট
হ্যামিলটনে ৫১ রান করা ভারত অধিনায়ক বিরাট কোহলি, এই ম্যাচেও বড় ইনিংস খেলবেন বলে আশা ক্রিকেট প্রেমীদের।

মিডিল অর্ডার
১) টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগের চার নম্বর স্থানে কার্যত তাবু খাটিয়ে বসে পড়েছেন শ্রেয়স আইয়ার। এখন শুধু জমি আরও শক্ত হওয়ার অপেক্ষা। ওই স্থানেই গত ম্যাচে ১০৭ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। তিনি অকল্যান্ডেও চার নম্বর স্থানে ব্যাট করতে নামবেন বলেই মনে করা হচ্ছে।
২) দলের প্রয়োজনে উইকেটরক্ষকের দস্তানা হাতে পরেছেন। সফল হয়েছেন। আবার অধিনায়কের এক কথাতেই পছন্দের ওপেনিং স্লট ছেড়ে হ্যামিলটনে পাঁচ নম্বরে ব্যাট করেন কেএল রাহুল। সেই স্থানেও ৬৪ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কর্নাটকী। অকল্যান্ডেও হয়তো তাঁকে পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা যাবে।
৩) হ্যামিলটনে ছয় নম্বরে নেমে ১৫ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন কেদার যাদব। অকল্যান্ডেও তাঁকে একই জায়গায় ব্যাট করতে দেখা যেতে পারে। আবার অনেকের মতে, এই ম্যাচে কেদার যাদবকে বসতেও হতে পারে। পরিবর্তে হয় মনীশ পান্ডে নয় কোনও অল-রাউন্ডারকে দলে নেওয়া হতে পারে। কিংবা দুই স্পিনারেও (যুজবেন্দ্র চাহল ও কুলদীপ যাদব) খেলতে পারে ভারত।

অল-রাউন্ডার
গত ম্যাচে অল-রাউন্ডার হিসেবে খেলা রবীন্দ্র জাদেজার অকল্যান্ডেও ভারতীয় দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। তাঁর সঙ্গে হয়তো আরও এক অল-রাউন্ডার টিম ইন্ডিয়া শিবিরে অন্তর্ভূক্ত হতে পারেন।

স্পিন বিভাগ
অকল্যান্ডে হয় দুই স্পিনার, নয় যুজবেন্দ্র চাহলকে সুযোগ দিতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। গত ম্যাচে ১০ ওভারে ৮৪ রান দেওয়া কুলদীপ যাদব এই ম্যাচে বাদ গেলেও যেতে পারেন বলে খবর।

পেস আক্রমণ
হ্যামিলটনে ৯ ওভারে ৮০ রান দেওয়া শার্দুল ঠাকুর যে অকল্যান্ড ওয়ান ডে-তে বাদ পড়বেন, সে ব্যাপারে প্রায় প্রত্যেকে নিশ্চিত। তাঁর পরিবর্তে তরুণ তথা ইনফর্ম নভদীপ সাইনিকে ভারতের প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। অকল্যান্ডেও টিম ইন্ডিয়ার পেস বিভাগকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি।


Click it and Unblock the Notifications



















