শেষমেশ বরুণ দেবের ঝোলাতেই থেকে গেল সিডনি টেস্ট। চতুর্থ দিনে চা-পানের বিরতি-র আগে যেখানে খেলা বন্ধ হয়েছিল, পষ্ণম দিনে সেখান থেকে একচুলও নড়েনি খেলার গতিপ্রকৃতি। পঞ্চম দিনেও মধ্যাহ্নভোজ পর্যন্ত একটা বলও গড়ায়নি ম্য়াচে। মধ্যাহ্নভোজের পর ফের মাঠ পরিদর্শন করেন আম্পায়রা। খতিয়ে দেখেন আলোর অবস্থা। কিন্তু, খেলা চালু করার মতো আলো ছিল না। আবহাওয়ার উন্নতির আশায় কিছুক্ষণ অপেক্ষাও করেন আম্পায়রা। দুই দলের অধিনায়কের সঙ্গেও কথা বলা হয়। এরপর সিডনি টেস্ট ড্র বলে ঘোষণা করা হয়। তবে টেস্ট ড্র হলে ভারতের দখলেই থেকে যায় সিরিজ। ২-১ ফলে টেস্ট সিরিজ জয় করে বিরাট কোহলি এবং তাঁর ব্রিগেড অস্ট্রেলিয়ার বুকে নতুন ইতিহাস লেখেন। কারণ, এই সফরের আগে অস্ট্রেলিয়ায় কোনও টেস্ট সিরিজ জয়ের রেকর্ড ভারতের দখলে ছিল না।
ম্যান অফ দ্য় ম্যাচ এবং ম্য়ান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা। এই সফরে তিনটি শতরান রয়েছে সৌরাষ্ট্রের এই ব্যাটসম্য়ানের। সিডনি টেস্টে চতুর্থ দিনে যখন খেলা বন্ধ হয়ে যায় তখন অস্ট্রেলিয়া ফলো-অন করছিল। বিনা উইকেটে ৪ ওভারে তাদের সংগ্রহ ছিল ৬ রান। এরমধ্য হ্য়ারিস বুমরাহের বলে আউট হতে হতে বেঁচেছিলেন। ফলো-অন-এর সময় অস্ট্রেলিয়া ৩২২ রানে পিছিয়ে ছিল। ফলে, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় স্পিনাররা এই পিচে কার্যকরি হয়ে উঠতে পারতেন এবং ভারতের জয় নিশ্চিত ছিল বলেই মনে করা হচ্ছে। সিডনি টেস্টে ভারতের জয় হলে সিরিড ৩-১ ফলে ভারতের দখলেই যেত। অস্ট্রেলিয়া জয় পেলে সিরিজ ড্র হত ঠিকই। কিন্তু, অস্ট্রেলিয়ার জয় সম্পর্কে কেউ নূন্যতম নিশ্চিন্ততা দেখাননি। তাই সিডনি টেস্ট ড্র হওয়ায় ভারতের একটা নিশ্চিত জয় হাতছাড়া যেমন হয়েছে তেমনি সিরিজে হারের ব্যবধানও কম হয়েছে। ৩-১ ফলে ভারতর টেস্ট সিরিজ জিতে নিলে অস্ট্রেলিয়া কার্যত হোয়াইট ওয়াশ হয়েছে বলে মনে করা হত।
India, winners of the Border-Gavaskar Trophy. pic.twitter.com/63VT67U62N
— Rick Eyre on cricket (@rickeyrecricket) January 7, 2019