
সচিন তেন্ডুলকার
ভারতের শুধু নয়, বিশ্বেরই প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১০,০০০ রানে পৌঁছেছিলেন লিটল মাস্টার। সব মিলিয়ে ৪৬৩ ম্যাচে তিনি ১৮,৪২৬ রান করেছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০৫ সালে দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তির অধিকারী হন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ৩১১ একদিনের ম্য়াচ খেলে তাঁর মোট রান ১১,৩৬৩।

রাহুল দ্রাবিড়
এই তালিকায় তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম রয়েছে রাহুল দ্রাবিড়ের। কেরিয়ারের শুরুতে যাঁকে একদিনের ক্রিকেটে অচল বলা হত, সেই দ্য ওয়াল ২০০৭ সালে ওডিআইতে ১০,০০০ রান সম্পূর্ণ করেছিলেন। মোট ৩৪৪ ম্যাচে তিনি ১০,৮৮৯ রান করেছেন।

বিরাট কোহলি
২০১৮ সালের অক্টোবরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাটের সিরিজে চতুর্থ ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেছিলেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত তিনি ২১৬টি একদিনের ম্যাচে ১০,২৩২ রান করেছেন।

আরও ৮
এছাড়া ক্রিকেট বিশ্বে আরও ৮ জন ব্য়াটসম্য়ানের এই কৃতিত্ব রয়েছে। তাঁরা হলেন, কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা), মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা), ইনজামাম উল হক (পাকিস্তান), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), ব্রায়ান লারা (ওয়েস্টইন্ডিজ) ও তিলকরত্নে দিলসান (শ্রীলঙ্কা)। এর মধ্যে ধোনির আগে উইকেটরক্ষক হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিলেন একমাত্র সাঙ্গাকারা


Click it and Unblock the Notifications




















