
২০১৯-র ঘটনা
২০১৯-র আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ছিলেন রবীচন্দ্রন অশ্বিন। ওই টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে 'মানকাড' বিতর্কে জড়ান রবীচন্দ্রন অশ্বিন। বল করার সময় নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা রাজস্থানের ব্যাটসম্যান জোস বাটলার ক্রিজ ছেড়ে এগিয়ে গেলে তাঁকে রান আউট করেন ভারতীয় স্পিনার।

মাঠেই তর্কাতর্কি
ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান ফিল্ড আম্পায়ার। রবীচন্দ্রন অশ্বিনের কাজে ক্ষুব্ধ হন ব্যাটসম্যান জোস বাটলারও। দুই ক্রিকেটারের মধ্যে মাঠেই তর্কাতর্কি শুরু হয়। তখনকার মতো বিষয়টি মিটমাট করে দেন ওই ম্যাচের ফিল্ড আম্পায়াররা।

বিতর্ক তুঙ্গে
রবীচন্দ্রন অশ্বিনের 'মানকাড' বিতর্ক আলোড়ন তোলে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে ঘিরে নানান মহল থেকে নানা মন্তব্য উড়ে আসে। ঘরে-বাইরে চাপের মুখে মাথা নত করতে অস্বীকার করেন রবীচন্দ্রন অশ্বিন। তিনি কোনও অ-ক্রিকেটীয় কাজ করেননি বলে দাবি করেন।
|
অনড় অশ্বিন
আর কয়েক মাসের মধ্যেই শুরু হয়েছে আইপিএলের ২০২০-র সংস্করণ। তার আগে রবীচন্দ্রন অশ্বিনকে রসিকতার ছলে তাঁর এক ভক্ত প্রশ্ন করেন, এই আইপিএলে কোন কোন ব্যাটসম্যানকে 'মানকাড' করবেন তিনি। উত্তরে অশ্বিন বলেন, যিনি ক্রিজে থেকে বেরোবেন, তাঁকেই আউট করবেন তিনি।
No points for guessing who is adding this to their cart for #IPL2020 https://t.co/66sYUMosUp
— Rajasthan Royals (@rajasthanroyals) December 31, 2019
রাজস্থান রয়্যালসের পাল্টা
রবীচন্দ্রন অশ্বিনের ওই টুইটের পাল্টা হিসেবে ভারতীয় ক্রিকেটারকে ক্রিসমাসের উপহার হিসেবে 'মানকাড' লেখা ৬টি বলের ছবি পোস্ট করেছেন এক ক্রিকেট প্রেমী। সেটি রি-টুইট করে অশ্বিনকে টিপ্পনি কেটেছে রাজস্থান রয়্যালস।


Click it and Unblock the Notifications



















