প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট' ও 'স্বচ্ছ ভারত অভিযান'-র হয়ে গলা ফাটালেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও-তে দেশের মানুষকে সুস্থ থাকার বার্তা দিয়েছেন রবি শাস্ত্রী। পাশাপাশি দেশ স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাখতে মানুষকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ।
ভাইজাকের ডক্টর ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে বুধবার প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। দলকে নিয়ে অনুশীলনের ফাঁকে মঙ্গলবার ভিডিওটি পোস্ট করেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকি উপলক্ষ্যে দেশের মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট' ও 'স্বচ্ছ ভারত অভিযান'-র সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন রবি শাস্ত্রী।
View this post on InstagramA post shared by Ravi Shastri (@ravishastriofficial) on
মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকি উপলক্ষ্যে বুধবার প্রত্যেক দেশবাসীকে ২ কিলোমিটার করে দৌড়ানোর পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। আর সেই সময় প্লাস্টিকের বোতল রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলার আবেদন জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ।