
শাস্ত্রীর পাশে দল
পারফরম্যান্স নিয়ে যতই প্রশ্ন উঠুক, অধিনায়ক বিরাট কোহলির মতে টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটারারও রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে দেখতে চাইছেন বলে সূত্রের খবর। শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দলের জয়ের হার ৭০ শতাংশ বলে জানানো হয়েছে। খেলোয়াড়দের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো বলেই শোনা যায়।

সরে দাঁড়ালেন মাহেলা
বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের কোচ পদে প্রায় দুই হাজার আবেদন জমা পড়েছে। রবি শাস্ত্রীর কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ক্ষমতাধারী মাহেলা জয়াবর্দেনে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বলে শোনা যাচ্ছে। এরপর শাস্ত্রীকে যাঁরা কড়া টক্কর দিতে পারেন, তাঁদের মধ্যে অন্যতম টম মুডি, রবিন সিং লড়াইয়ে ধোপে টিকবে না বলেই মনে করা হচ্ছে।

নতুন ব্যাটিং কোচ
বিশ্বকাপের সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয়ের দায় চাপিয়ে টিম ইন্ডিয়ার বিভাগীয় কোচ সঞ্জয় বাঙ্গারকে সরানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। তাঁর পরিবর্তে নতুন কোচের পদে বেশ কয়েক জনের আবেদন জমা পড়েছে।


Click it and Unblock the Notifications



















