
ধোনি সম্পর্কে শাস্ত্রী
মহেন্দ্র সিং ধোনিকে এ প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার বলে আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। যে ক্রিকেটার তথা অধিনায়ক ভারতীয় ক্রিকেটকে সবকিছুই দিয়েছেন, তাঁকে উপযুক্ত সম্মান দেওয়া উচিত বলে মনে করেন শাস্ত্রী।

সিদ্ধান্ত ধোনির
এমএস ধোনি নিজের ইচ্ছাতেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন বলে দাবি রবি শাস্ত্রীর। আবার তিনি কবে ক্রিকেটে ফিরবেন কিংবা আদৌ তিনি ক্রিকেটে ফিরবেন কিনা, সেই সিদ্ধান্ত মাহির উপর ছেড়ে দেওয়া উচিত বলেই মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ। সঠিক সময়ে ধোনি নিজের সিদ্ধান্ত দেশের নির্বাচকদের জানাবেন বলেও বিশ্বাস করেন শাস্ত্রী।

সন্ন্যাসে ধোনি
ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। এরপর আর ক্রিকেট খেলতে দেখা যায়নি ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তিনি কী আদৌ আর ক্রিকেটে ফিরবেন, এই জল্পনার মধ্যেই নিজেকে নভেম্বর পর্যন্ত ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখার ঘোষণা দিয়েছেন এমএস।


Click it and Unblock the Notifications



















