এমএস ধোনির অবসর নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ?

করোনা ভাইরাসের জেরে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন। এই পরিস্থিতিতে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহি আদৌ খেলতে পারবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এ ব্যাপারে কী বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।

শেষ ম্যাচ

শেষ ম্যাচ

২০১৯-র জুলাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলের জার্সিতে শেষবার বাইশ গজে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর ক্রিকেট থেকে কার্যত সন্ন্যাস নিয়ে নেন এমএস। চলতি বছরের আইপিএলে বাইশ গজে ফের প্রত্যাবর্তন ঘটার সম্ভাবনা ছিল মাহির। সেই মতো অনুশীলনও শুরু করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানায় বিসিসিআই। কিন্তু লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় সেই সময় আর আইপিএল আয়োজন করা সম্ভব নয়। ফলে আরও পিছিয়ে কিংবা বাতিলই হয়ে যেতে পারে টুর্নামেন্ট। সেক্ষেত্রে বাইশ গজে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছে ক্রিকেট দুনিয়া।

তবে কী অবসর

তবে কী অবসর

বিসিসিআই-র নতুন নির্বাচক প্রধান সুনীল যোশী জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলে ফিরতে গেলে আইপিএলে ভালও পারফরম্যান্স করতেই হবে। সে নিরিখে ক্রিকেট প্রেমীদের একাংশের মনে প্রশ্ন, তবে কী আইপিএল না হলে চলতি বছরই ক্রিকেটকে বিদায় জানাবেন এমএস ধোনি।

ধোনির পাশে শাস্ত্রী

ধোনির পাশে শাস্ত্রী

এমএস ধোনির অবসর নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের শান্ত থাকার আবেদন জানালেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়, ধোনির মধ্যে এখনও ভারতীয় ক্রিকেটকে দেওয়ার মতো উপাদান রয়েছে। দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ককে জোর করে অবসরের দিকে ঠেলে না দেওয়ার অনুরোধ করেছেন রবি শাস্ত্রী।

একবার গেলে আর ফিরবেন না

একবার গেলে আর ফিরবেন না

রবি শাস্ত্রীর কথায়, কিছু কিছু ক্রিকেটার প্রজন্মে একবার আসেন। এমএস ধোনি তাঁদেরই একজন বলে মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ। তিনি একবার ক্রিকেট ছাড়লে আর বাইশ গজে ফিরবেন না বলে বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার হেড কোচ। তাই ধোনি এত দ্রুত অবসরের দিকে না ঠেলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলে জানিয়েছেন রবি শাস্ত্রী।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 11, 2020, 17:57 [IST]
Other articles published on Apr 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+