কপিল দেব ও এমএস ধোনিকে টপকে রবীন্দ্র জাদেজার তালুবন্দি এই রেকর্ড

மேற்கு இந்திய தீவுகள் பேட்டிங் அசத்தல், பதிலடி தருமா இந்தியா?- வீடியோ

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে দুর্দান্ত ব্যাটিং করে লেজেন্ড কপিল দেব ও এমএস ধোনিকে টপকে গিয়েছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। ম্যাচে ভারতকে জেতাতে না পারলেও কেরিয়ারে অনন্য নজির গড়ে রেকর্ড বুকে জায়গা করে নিলেন জাদু।

ভারতের হার

ভারতের হার

অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ২৫১ রানে অল-আউট হয়ে যায় ভারত। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ হেরে গেল টিম ইন্ডিয়া।

জাদেজার ৫০

জাদেজার ৫০

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতের হয়ে সাত নম্বরে ব্যাট করতে নামেন অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। গুরুত্বপূর্ণ সময়ে ৭৩ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাদু। যদিও দলকে জেতাতে পারেননি তিনি। অষ্টম উইকেটে নভদীপ সাইনির সঙ্গে ৭৬ রানের পার্টনারশিপ হয় রবীন্দ্র জাদেজার।

সাত নম্বরে সপ্তম অর্ধশতরান

সাত নম্বরে সপ্তম অর্ধশতরান

ভারতের হয়ে ওয়ান ডে-তে সাত নম্বরে ব্যাট করতে নেমে সপ্তম অর্ধশতরান পেলেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতীয়দের মধ্যে এমন নজির অন্য কোনও ব্যাটসম্যানের নেই বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। সব মিলিয়ে ওয়ান ডে-তে ১২তম অর্ধশতরান পেলেন জাদু।

ধোনি-কপিলকে টপকে

ধোনি-কপিলকে টপকে

এর আগে ওয়ান ডে-তে ভারতের হয়ে সাত নম্বরে নেমে অর্ধশতরানে যুগ্মভাবে রেকর্ড ধরে রেখেছিলেন লেজেন্ড কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি। ওই স্থানে তাঁদের ছটি করে অর্ধশতরান ছিল। শনিবার সেই রেকর্ড টপকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 8, 2020, 19:46 [IST]
Other articles published on Feb 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+