
বিষাণ সিং বেদীর হ্যাটট্রিক
ভারতীয় ক্রিকেটের উত্থানের যুগে এরাপল্লী প্রসন্ন, ভগবত চন্দ্রশেখর ও শ্রীনিবাস ভেঙ্কটরাভবনদের জুড়িদার বাঁ-হাতি স্পিনার বিষেণ সিং বেদী খুব বেশি একদিনের ম্যাচ না খেললেও, ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে একই ম্যাচে দুটি মেডেন ওভার নেন ভারতের স্পিন লেজেন্ড। এখনও পর্যন্ত আর কোনো বোলার সেই কৃতিত্ব ছুঁতে পারেননি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্টনারশিপ রেকর্ড
এক সময় 'গড অফ দ্য অফ সাইড' হিসেবে পরিচিত মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ৩১১টি ওয়ান ডে খেলে দশ হাজারের ওপর রান করেছেন। ১৯৯৯ থেকে ২০০৭ অর্থাৎ তিনটি বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দাদা। ২০০৩-র টিম ইন্ডিয়ার অধিনায়কও ছিলেন সৌরভ। এহেন ক্রিকেটারের বিশ্বকাপের রেকর্ডও কিন্তু বেশ আকর্ষণীয়। তার মধ্যে অন্যতম তিন বার ২০০-র ওপর ব্যাটিং পার্টনারশিপে যুক্ত থাকা। ১৯৯৯-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ৩১৮, ২০০৩-এ নামিবিয়ার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের সঙ্গে ২৪৪ এবং ২০০৭-এ বারমুডার বিরুদ্ধে বীরেন্দ্র শেহবাগের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২০২ রানের পার্টনারশিপের রেকর্ড এখনও অক্ষত।

কনিষ্ঠতম হিসেবে ম্যান অফ দ্য ম্যাচ সচিন
১৯৯২ সালে ২০ বছরেরও কম বয়সে বিশ্বকাপ খেলতে নেমে ২ বার ম্য়ান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে এই কীর্তির অধিকারি হয়েছিলেন ক্রিকেটের ভগবান। যা এখনও রেকর্ড বুকে উজ্জ্বল।


Click it and Unblock the Notifications


















