লকডাউনের নিয়ম ভেঙে আইনি গেরোয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বাজেয়াপ্ত গাড়ি

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনের নিয়ম ভেঙে আইনি গেরোয় পড়তে হল ভারতের প্রাক্তন অল-রাউন্ডার রবিন সিং-কে। চেন্নাইতে তাঁর গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিজের কৃতকর্মের জন্য ওই প্রাক্তন ক্রিকেটার লজ্জিত হয়েছেন বলে খবর।

করোনা ভাইরাসের দাপট

করোনা ভাইরাসের দাপট

বিশ্বের ২১৩টি দেশের ৯৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪ লক্ষ ৯০ হাজার মানুষ। কেবল ভারতে ৪ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ১৫ হাজার।

তামিলনাড়ুর পরিস্থিতি

তামিলনাড়ুর পরিস্থিতি

দেশের যে-কটি রাজ্যে করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে, তার মধ্যে অন্যতম তামিলনাড়ু। সে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৮ হাজার মানুষ। প্রাণ হারিয়েছেন ৮৬৬ জন। কেবল চেন্নাই শহরে বড় সংখ্যক মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে লকডাউনের বিধিনিষেধ কড়া করে দেওয়া হয়েছে।

নিয়ম ভাঙলেন রবিন সিং

নিয়ম ভাঙলেন রবিন সিং

প্রশাসনের নির্দেশ মতো চেন্নাইতে লকডাউন চলাকালীন সর্বোচ্চ দুই কিলোমিটার পথ অতিক্রম করতে পারেন। কিন্তু ভারতের প্রাক্তন অল-রাউন্ডার রবিন সিং, সেই নিয়ম উলঙ্ঘন করেন বলে অভিযোগ। তিনি নিজের গাড়িতে আদয়ার থেকে উথান্ডিতে বাজার করতে যান বলে অভিযোগ। ওই দুই স্থানের দূরত্ব পাঁচ কিলোমিটারের বেশি হওয়ায় দেশের প্রাক্তন ক্রিকেটারের গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করে।

রবিন সিংয়ের কেরিয়ার

রবিন সিংয়ের কেরিয়ার

ভারতের হয়ে ১টি টেস্ট ও ১৩৬টি ওয়ান ডে ম্যাচ খেলা রবিন সিং দুই ফর্ম্যাটে যথাক্রমে ২৭ ও ২৩৩৬ রান করেন। ওয়ান ডে-তে ৬৯টি উইকেটও রয়েছে তাঁর। ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে মনোনিবেশ করেন রবিন এবং তিনি সফলও হন।

ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে করোনা অ্যাপের উদ্যোগ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 25, 2020, 18:08 [IST]
Other articles published on Jun 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+