টি-টোয়েন্টিতে অনন্য নজিরের মালিক রোহিত শর্মা ও রস টেলর

বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারতীয় ক্রিকেট দল। আগে ব্যাট করে দুর্দান্ত অর্ধ-শতরান করেন রোহিত শর্মা। একই সঙ্গে টি-টোয়েন্টিতে এক অনন্য নজিরের মালিক হলেন হিটম্যান। তাঁর সঙ্গে এই ম্যাচেই দারুণ নজির গড়লেন নিউজিল্যান্ডের রস টেলরও।

রোহিতের ৫০

রোহিতের ৫০

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে খেলেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। পরিবর্তে এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। ম্যাচে অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন হিটম্যান। ৪১ বলে ৬০ রানের মূল্যবান ইনিংস খেলে অবসৃত হন তিনি।

১০০তম ইনিংস

১০০তম ইনিংস

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ছিল ভারতীয় দলের জার্সিতে রোহিত শর্মার ১০৭তম ২০ ওভারের ম্যাচ। বে ওভালে ১০০তম টি-টোয়েন্টি ইনিংসও খেলে ফেললেন হিটম্যান। ভারতীয়দের মধ্যে এমন নজির অন্য কোনও ক্রিকেটারের নেই।

রস টেলরের ১০০

রস টেলরের ১০০

বে ওভালে নিউজিল্যান্ডের জার্সিতে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন অভিজ্ঞ রস টেলর। বিশ্বের তৃতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে এই অনন্য নজিরের মালিক হলেন টেলর। নিউজিল্য়ান্ডের দ্বিতীয় ক্রিকেটার (পুরুষ ও মহিলা) হিসেবে এই নজির গড়লেন তিনি।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলা পুরুষ ক্রিকেটারদের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ভারতের রোহিত শর্মার নামের পাশে রয়েছে ১০৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার সুজি বেটেস দেশের হয়ে ১১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 2, 2020, 14:22 [IST]
Other articles published on Feb 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+