
রোহিতের শরীর চর্চা
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল শুরু হতে আর মাত্র এক মাসের একটু বেশি সময় বাকি। টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। দুই দিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে শরীর চর্চা করতে দেখেছেন নেটিজেনরা। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের শরীর চর্চার ছবি দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাও।

রোহিতের নয়া লুক
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রায় ৬ মাসের জড়তা কাটিয়ে বাইশ গজে ফিরেই ব্যাট কিংবা হাত ঘোরানো তো আর মুখের কথা নয়! সেদিক থেকে তিনি যে বাকিদের থেকে এগিয়ে, তারই প্রমাণ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। সোশ্য়াল মিডিয়ায় নতুন লুকে ধরা দিয়েছেন হিটম্যান। মুখ ভর্তি দাঁড়ি সহ রোহিতের এই দর্শনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

আইপিএলে ব্যাটসম্যান রোহিত
আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। টুর্নামেন্টে ১৮৮টি ম্যাচ খেলে ৪৮৯৮ রান করেছেন হিটম্যান। সামিল রয়েছে একটি শতরান। আইপিএলে রোহিতের সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০৯।

অধিনায়ক রোহিত
অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে চারটি আইপিএল ট্রফি দিয়েছেন রোহিত শর্মা। গত বছরের আইপিএল খেতাব জিতেছিল আম্বানি শিবিরই। টুর্নামেন্টের এবারের সংস্করণেও রোহিতের উর্বর ক্রিকেট মস্তিষ্কের সুফল মুম্বই ইন্ডিয়ান্স পাবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


Click it and Unblock the Notifications
কেকেআর ফ্যানেরা জেনে নিন, এবার থেকে রাসেলকে ডাকা হবে নতুন নামে

















