অষ্টম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক আঙিনায় এই নজির রোহিত শর্মার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কোচিত অর্ধশতরান করেন রোহিত শর্মা। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে এক নজিরের মালিকও হয়েছেন হিটম্যান। অর্থাৎ রোহিতের মুকুটে যোগ হল আরও একটি পালক।

রোহিতের ৬০

রোহিতের ৬০

বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে ৪১ বলে ৬০ রান করেন রোহিত শর্মা। নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের ১০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন হিটম্যান।

রোহিতের ১৪ হাজার

রোহিতের ১৪ হাজার

ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে মোট ১৪ হাজার রানের মালিক হলেন রোহিত শর্মা। এই তালিকায় ভারতীয় ব্যাটসম্যানদের তালিকার অষ্টম স্থানে উঠে এসেছেন হিটম্যান।

তালিকার শীর্ষে

তালিকার শীর্ষে

ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক রান সংগ্রহ করা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর নামের পাশে রয়েছে ৩৪,৩৫৭ রান। ২৪,২০৮ রান করা রাহুল দ্রাবিড় রয়েছেন ভারতীয়দের মধ্যে তালিকার দ্বিতীয় স্থানে।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ২১,৭৮৮ রান রয়েছে তাঁর। তালিকার চতুর্থ স্থানে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রান ১৮,৫৭৫। তালিকার পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি (১৭,২৬৬), বীরেন্দ্র শেহবাগ (১৭,২৫৩) ও মহম্মদ আজহারউদ্দিন (১৫,৫৯৩)।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 2, 2020, 15:23 [IST]
Other articles published on Feb 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+