২২ গজে কথার লড়াই, ১৮ বছর আগের শত্রু সৌরভের সঙ্গে কেমন সম্পর্ক আর্নল্ডের?

২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফির কথা হয়তো ভোলেনি কোনও ক্রিকেট প্রেমী। সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়ার জয়যাত্রার সাক্ষী ছিল যে টুর্নামেন্ট। ফাইনাল পর্যন্ত পৌঁছে যাওয়া ভারতীয় ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাধা দান করেছিল বৃষ্টি। সেই ম্যাচেই টিম ইন্ডিয়ার অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান রাসেল আর্নল্ড। ১৮ বছর পর তা নিয়ে মুখ খুললেন লঙ্কান ক্রিকেটার। জানালেন সৌরভ সম্পর্কে তাঁর মত।

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম দিন

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম দিন

সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল, ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছিল। অন্যদিকে ঘরের মাঠে হওয়া ওই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল শ্রীলঙ্কাও। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দ্বীপরাষ্ট্রের দল। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলেছিল হোম টিম। জবাবে ভারত ২ ওভারে ১৪ রান তোলার পর বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল ম্যাচ।

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় দিন

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় দিন

একদিন পর ফের হওয়া ওই ফাইনালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২২ রান করেছিল হোম টিম। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছিলেন মাহেলা জয়াবর্ধনে। ৫৬ রান করেছিলেন রাসেল আর্নল্ড। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দল ৮.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তোলার পর ফের বৃষ্টি নেমেছিল। সেই ম্যাচও ভেস্তে যাওয়ায় ট্রফি ভাগ করে নিয়েছিল ভারত ও শ্রীলঙ্কা।

সৌরভ বনাম আর্নল্ড

সৌরভ বনাম আর্নল্ড

২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দিনের ফাইনালে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে বেশি রান তুলতে পারেনি শ্রীলঙ্কা। তবু লড়াই করেছিলেন মাহেলা জয়াবর্ধনে ও রাসেল আর্নল্ড। শ্রীলঙ্কার ব্যাটিং চলার সময় আর্নল্ড লেট কাট খেলে পিচের মধ্যে দুই-তিন কদম এগিয়ে এসেছিলেন। প্রথমে উইকেটের পিছন থেকে আর্নল্ডের দিকে তেড়ে এসে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে তিনি পিচের বিপজ্জনক জোনে ঢুকে পড়ছেন। এরপরেই টিম ইন্ডিয়ার অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এগিয়ে এসে আর্নল্ডের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন। শ্রীলঙ্কার ওই ব্যাটসম্যানকে আঙুল নাড়িয়ে মহারাজকীয় ঢঙে সাবধানও করেছিলেন সৌরভ। সেই ভিডিও একাধিকবার দেখেছেন ক্রিকেট প্রেমীরা।

কী বললেন আর্নল্ড

কী বললেন আর্নল্ড

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শত্রুতা ওই মাঠেই শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রাসেল আর্নল্ড। ব্যক্তিগত জীবনে তাঁর একে অপরের খুব ভালো বন্ধু বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান। আর্নল্ডের কথায়, ২২ গজে সৌরভ ছিলেন দু্র্দান্ত প্রতিদ্বন্দ্বী। মাঠে তিনি নিজের যত ক্ষমতা, সবটা উজাড় করে দিতেন বলে জানিয়েছেন আর্নল্ড। বলেছেন, মাঠে সৌরভকে উত্তপ্ত করতে বেশি সময় লাগত না। তবে মহারাজ তাঁর প্রতিপক্ষকে দুর্দান্ত জবাব দিতেন বলেও জানিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 12, 2020, 20:10 [IST]
Other articles published on May 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+