
কী সেই স্বপ্ন
দেশের হয়ে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট পাওয়ার স্বপ্ন পূরণ করতে চান শ্রীসন্থ। দেশের জার্সিতে ২৭ টেস্টে ৮৭ উইকেট রয়েছে শ্রীসন্থের। সেই উইকেট সংখ্যাই ১০০তে নিয়ে যেতে যান দেশের হয়ে দুবার (২০০৭,২০১১)বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

অধিনায়ক বিরাটের অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে চান
বাইশ গজে ফিরলে দেশের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে চান বলে উল্লেখ করেছেন শ্রীসন্থ। সেই সঙ্গে অধিনায়ক বিরাটের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান তিনি।

৩৭ বছর বয়সে টেস্টে সুযোগ পাওয়া কঠিন
২০২০ সালে শ্রীসন্থের নির্বাসন ওঠার সময় তাঁর বয়স ৩৭ বছরে পৌঁছবে। ঐ বয়সে ক্রিকেটে ফিরে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা কঠিন। ফিটনেসই প্রধান ইস্যু হতে দাঁড়াতে পারে। সেই নিয়ে শ্রীসন্থ বলেন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেই টেস্ট খেলতে চান তিনি। ক্রিকেটে ফিরে দেশের হয়ে টেস্ট খেলে নিজেকে প্রমাণ করতে পারলে সেই কঠিন পথ চলা অনেকের কাছেই মোটিভেশন হতে পারে বলে উল্লেখ করেছেন শ্রীসন্থ।


Click it and Unblock the Notifications



















