বার্থ -ডে বয় ধাওয়ানের স্পেশাল মোমেন্ট, দেখুন ভিডিও

By Debalina Dutta

বার্থডে ভালোই সেলিব্রেট করলেন শিখর ধাওয়ান। সতীর্থ-পরিবার সকলেই স্পেশাল সেলিব্রেশনে ভরিয়ে দিলেন স্পেশাল বয়কে।

[আরও পড়ুন:ধোনির দেশের ছেলে -র ডাক এল বিশ্বকাপে, খুশি রাঁচি ]

শিখর ধাওয়ান দারুণ ফর্মে, বাইশ গজ এবং বাইশ গজের বাইরেও। জন্মদিনে মাঠে পারফরম্যান্স, সেলিব্রেশন তো বনতা হ্যায়। মাঠের বাইরে তাই শিখর ধাওয়ানকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। প্রথমে টিমমেটরা একসঙ্গে কেক কাটেন। ধাওয়ানের চকোলেট কেকে আবার ধাওয়ানের ছবিই লাগানো ছিল। কেক কাটেন বার্থডে বয়। ফল যা হওয়ার তাই হল। কেক নিয়ে প্রায় পুরোটাই তাঁর গায়ে মাখিয়ে দেন সতীর্থরা। এমনকি সসের শিশিও তাঁর গায়ে উল্টে দেওয়া হয়।

এদিকে ধাওয়ানের জন্মদিনে হাজির ছিলেন তাঁর পরিবারও। ফলে হোটেল রুমে আবারও তাঁদের সঙ্গে কেক কাটা হয়। এবার হাজির ছিলেন ধাওয়ানের পুত্র, কন্যা, স্ত্রী আয়েষাও।

যাঁরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দলের ধামাকা ক্রিকেটার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 6, 2017, 11:56 [IST]
Other articles published on Dec 6, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+