দাদা সৌরভের সঙ্গে রসিকতা করে পার পেলেন না ভাই ভাজ্জি, দেখুন আর হাসুন

লকডাউনে সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড জেন্ডার-সোয়াপে অংশ নিলেন ভারতীয় ক্রিকেটাররা। যুজবেন্দ্র চাহাল থেকে যুবরাজ সিং হয়ে হরভজন সিং, নতুন ট্রেন্ড নিয়ে মেতে উঠেছেন অনেকেই। নতুন অ্যাপের মাধ্যমে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পরিবর্তিত লিঙ্গের ছবি পোস্ট হতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভাই ভাজ্জু অর্থাৎ হরভজন সিংয়ের পোস্ট করে এমনই এক ছবিতে মজাদার মন্তব্য করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

শুরুটা করেছিলেন চাহাল

শুরুটা করেছিলেন চাহাল

সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া নতুন ট্রেন্ডে প্রথম গা ভাসিয়েছিলেন লেগ স্পিনার যুবজবেন্দ্র চাহাল। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মার জেন্ডার-সোয়াপের ছবি পোস্ট করেছিলেন যুজি। লিখেছিলেন রোহিতা শর্মা ভাইয়া।

আসরে যুবরাজ সিং

আসরে যুবরাজ সিং

যুজবেন্দ্র চাহালের দেখাদেখি আসরে নেমে পড়েন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং। নতুন অ্যাপকে কাজে লাগিয়ে তিনি মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, অজিঙ্ক রাহানে, মহম্মদ শামি সহ সব ভারতীয় ক্রিকেটারদের মুখের অবয়ব পরিবর্তন হওয়া ছবি পোস্ট করেন। প্রিয় তারকাদের নতুন রূপ দেখে হেসে কুটিপাটি হয়েছেন নেটিজেনরা।

হরভজনের দুসরা

হরভজনের দুসরা

টিম ইন্ডিয়ার বর্তমান ক্রিকেটারদের জেন্ডার-সোয়াপের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যুবরাজ সিং। একই অ্যাপ ব্যবহার করে দলের প্রাক্তনী তথা কিংবদন্তি ক্রিকেটারদের পরিবর্তিত ছবি সোশ্যাল পোস্ট করলেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়, ধ্বংসাত্মক বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর, জাহির খান, আশিস নেহরা ছাড়াও যুবরাজ এবং নিজের ছবিরও জেন্ডার-সোয়াপ করেছেন ভাজ্জি। সঙ্গে নেটিজেনদের জন্য তাঁর মজাদার ক্যাপশন, কার সঙ্গে ডেটিংয়ে যেতে চাও।

বাপি বাড়ি যা

বাপি বাড়ি যা

হরভজন সিংয়ের মজার পোস্টের উত্তর মজার ঢঙেই দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লিখেছেন যে তিনি মাঝের জনের সঙ্গে ডেটিংয়ে যেতে চান, যার চোখে ঝলসানো সান-গ্লাস। আদতে মজার ছলে নিজেরই ছবির কথা বলেছেন মহারাজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 24, 2020, 11:12 [IST]
Other articles published on Jun 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+