আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে ফের এগিয়ে গেলেন মহারাজ সৌরভ, কীভাবে?

IPL 2019 FINALS CHENNAI VS MUMBAI | 4வது முறையாக கோப்பையை வென்ற மும்பை அணி

আইসিসি চেয়ারম্যানের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি। এতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওই পদে বসার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে বিশ্বাস করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

লড়াইয়ে সৌরভ

লড়াইয়ে সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়কেই আইসিসি চেয়ারম্যান পদে দেখতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেম স্মিথ। একই কথা বলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ডেভিড গাওয়ার। পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়াও সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি-র শীর্ষ পদে দেথতে চেয়েছেন।

প্রার্থী সৌরভ

প্রার্থী সৌরভ

আইসিসি-র শীর্ষ পদের নির্বাচনে লড়তে গেলে কোনও ব্যক্তির যে যোগ্যতা প্রয়োজন হয়, তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে মজুত রয়েছে। গত অক্টোবরে বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হন মহারাজ। তার আগের পাচ বছর তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিসিসিআই-র প্রতিনিধি হিসেবে আইসিসি-র বোর্ড মিটিংয়েও অংশ নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিসিসিআই-র প্রভাব

বিসিসিআই-র প্রভাব

ক্রিকেট বিশ্বের একটা সূত্রের তরফে জানানো হয়েছে, আইসিসি-র ওপর ভারতের প্রভাব ছিল বরাবারই। শশাঙ্ক মনোহরের পর সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে বসলে বিসিসিআই-এর প্রভাব মাত্রাছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল কিছু মহল। সেই চিন্তা থেকেই মহারাজের প্রতিদ্বন্দ্বী হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সুপ্রিমো এহসান মানির নাম প্রস্তাব করা হয়েছিল। একবার আইসিসি-র শীর্ষ পদ সামলানো মানি, অভিজ্ঞতায় সৌরভকে যে টেক্কা দিচ্ছিলেন, তা বলাই বাহুল্য।

সরে দাঁড়ালেন মানি

সরে দাঁড়ালেন মানি

আইসিসি-র একটা সূত্র মারফত জানা গিয়েছে, সংস্থার চেয়ারম্যান পদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি। তিনি আরও একবার আইসিসি-র শীর্ষ পদে বসতে রাজি নন বলে জানিয়েছেন মানি। এর আগে পিসিবি প্রধান হতেও অস্বীকার করেছিলেন মানি। শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা সে দেশের সর্বকালের সেরা অধিনায়ক ইমরান খানের অনুরোধে তিনি ওই পদে বসতে রাজি হয়েছিলেন। এ কথা নিজেই জানিয়েছেন মানি।

সৌরভের সুযোগ

সৌরভের সুযোগ

এহসান মানি প্রতিযোগিতা থেকে সরে যাওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইসিসি-র শীর্ষ পদে বসার সম্ভাবনা জোরালো হয়েছে। যদিও বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার মাথায় সৌরভ বসবেন কিনা, তা নিয়ে নিশ্চিত নন মানি। এমনকী মহারাজ আদৌ নির্বাচনে দাঁড়াচ্ছেন কিনা, তাও জানেন না পিসিবি প্রধান।

করোনার সঙ্গে লড়াই! শরীরের আপডেট দিয়ে কেমন আছেন জানালেন আফ্রিদি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 18, 2020, 14:11 [IST]
Other articles published on Jun 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+