৩৯তম সভাপতি হিসেবে আজ ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন সৌরভ

আজ বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। গত ৩৩ মাস ধরে ভারতীয় ক্রিকেটে যে সিওএ প্রধান বিনোদ রাই যুগ চলছিল, সেই যুগের অবসান ঘটিয়ে আজ থেকে ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

৩৯তম বোর্ড সভাপতি হিসেবে আজ আত্মপ্রকাশ করবেন মহারাজ। ভারতীয় ক্রিকেট যখন চূড়ান্ত ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আগামী ১০ মাস পরিস্থিতির উন্নতি করে ড্যামেজ কন্ট্রোলের সুযোগ পাবেন সৌরভ। মঙ্গলবার সকালে মুম্বই পৌঁছে গিয়েছেন মহারাজ। আজ মুম্বইয়েই সরকারীভাবে সভাপতি পদে বসতে চলেছেন তিনি।

১৯ বছর আগে অনেকটা এমন পরিস্থিতিতেই ভারতীয় ক্রিকেটের হাল ধরেছিলেন সৌরভ। গড়াপেটার কালো ছাঁয়ার ভারতীয় ক্রিকেট তখন জর্জড়িত। সেই পরিস্থিতিতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল সৌরভের কাঁধে।

আজ বোর্ডের গুরুত্বপূর্ণ সভায় প্রথামাফিক ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাটন সৌরভের হাতে তুলে দেবেন বিনোদ রাই। এদিন এজিএমে প্রথমে গত তিন বছরের হিসেব অনুমোদিত হবে। এরপর নির্বাচনী অফিসার নির্বাচনের ফল জানাবেন। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স যুগের পর আজ থেকে পরের দশ মাস শুরু হতে চলেছে সৌরভ যুগ! আজ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর বৃহস্পতিবার টিম নির্বাচন নিয়ে আলোচনায় বসবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 23, 2019, 9:51 [IST]
Other articles published on Oct 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+