সুপ্রিম কোর্টে বিসিসিআই সভাপতি সৌরভের কার্যকালের ভাগ্য নির্ধারণ আজ!

WORLD CUP 2019 IND VS PAK | POONAM PANDEY | பாகிஸ்தானுக்கு பூனம் பாண்டே பதிலடி, சர்ச்சை வீடியோ!

বিসিসিআই সভাপতি পদে বসেছেন গত অক্টোবরে। বছর ঘোরার আগে সেই পদ থেকে সরতে হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সুপ্রিম কোর্ট নির্দেশিত বাধ্যতামূলক কুলিং অফের খাঁড়া ঝুলছে বিসিসিআই সচিব জয় শাহের ওপরও। সেই নিয়ম শিথিল করার উদ্দেশ্যে শীর্ষ আদালতে দুই পদাধিকারির দায়ের করা মামলার প্রেক্ষিতে শুনানি আজ।

সুপ্রিম কোর্টে শুনানি

সুপ্রিম কোর্টে শুনানি

প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে নেতৃত্বাধীন বেঞ্চে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের আবেদন মামলার শুনানি হবে। প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি সংবিধানে বর্ণিত কুলিং-অফের নিয়ম শিথিল করার পক্ষে সওয়াল করেছেন বিসিসিআইয়ের দুই পদাধিকারি। তাদের পক্ষে দাঁড়িয়েছে বিসিসিআই।

বাধ্যতামূলক কুলিং-অফ

বাধ্যতামূলক কুলিং-অফ

সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি বিসিসিআই সংবিধানে বলা হয়েছে, কোনও ব্যক্তি পৃথক ভাবে রাজ্য ও ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা দুই স্তর মিলিয়ে টানা ছয় বছরের কিংবা দুই বারের বেশি পদ ধরে রাখতে পারবেন না।

সমস্যায় সৌরভ ও শাহ

সমস্যায় সৌরভ ও শাহ

২০১৫ সালে সিএবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত অক্টোবরে বিসিসিআই সভাপতি হন মহারাজ। সবমিলিয়ে ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভের ছয় বছর সম্পূর্ণ হয়েছে। নিয়ম পরিবর্তন না হলে ২৭ জুলাই তাঁকে বিসিসিআই সভাপতির পদ থেকে তিন বছরের জন্য বিরাম নিতে হবে। একই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহেরও। ৭ মে-তে শেষ হয়েছে তাঁর মেয়াদ। সুপ্রিম কোর্টে সেই নিয়ম শিথিল করার আবেদন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ।

পাল্টা আবেদন

পাল্টা আবেদন

প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের নিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্বতন্ত্র প্রস্তাব পেশ করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। তাঁদের আবেদন, কুলিং-অফের নিয়ম জারি করার ক্ষেত্রে রাজ্য ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে সংযুক্ত না করে তাদের পৃথক করা হোক। অর্থাৎ কোনও নির্দিষ্ট বোর্ডে পদাধিকারির মেয়াদ বিবেচনা করার পক্ষে সওয়াল করেছে বিসিসিআই।

কী বললেন ভার্মা

কী বললেন ভার্মা

২০১৩ আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের মামলাকারী তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য ভার্মা এই ইস্যুতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের পাশেই দাঁড়িয়েছেন। সৌরভ ও শাহের মেয়াদ বৃদ্ধি হলে তিনি খুশি হবেন বলেও জানিয়েছেন ভার্মা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 22, 2020, 10:08 [IST]
Other articles published on Jul 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+