বিসিসিআই সভাপতি ও সচিব পদে আরও কিছু দিন বহাল সৌরভ ও জয়! পাল্টা নালিশ!

কুলিং-অফের আতঙ্কে দূরে সরিয়ে বিসিসিআই সভাপতি ও সচিব পদে আরও কিছু দিন বহাল থাকতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। ১৭ অগাস্ট সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত বিসিসিআইয়ের দায়ের করা আবেদনের যে শুনানি হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ফলে নিয়ম অনুযায়ী মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারবেন সৌরভ ও জয়।

কী বলছে সুপ্রিম কোর্ট

কী বলছে সুপ্রিম কোর্ট

করোনা ভাইরাসের জেরে লকডাউনে বেশ কিছু দিন আদালত বন্ধ থাকায় সুপ্রিম কোর্টে বহু গুরুত্বপূর্ণ মামলা জমে গিয়েছে। একে একে সেগুলির জট ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। ইতিমধ্যে বিসিসিআইয়ের মামলার শুনানি ১৭ অগাস্ট হওয়ার কথা থাকলেও, সেটি নির্দিষ্ট তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি বলে সূত্র মারফত জানা গিয়েছে। শীর্ষ আদালতের বক্তব্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের হাই প্রোফাইল আবেদনের থেকেও গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হওয়া বাকি। তাই এখনই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের ভাগ্য নির্ধারণ করা সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আগের শুনানিতে কী বলেছিল সুপ্রিম কোর্ট

আগের শুনানিতে কী বলেছিল সুপ্রিম কোর্ট

দেশের প্রাক্তন প্রধান বিচারপতি আর এম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি বিসিসিআই সংবিধানে বর্ণিত কুলিং-অফের নিয়ম অনুযায়ী বিসিসিআই সভাপতি ও সচিব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের। এই নিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত ২২ জুলাই সেই আবেদন গ্রহণ করেছিল দেশের প্রধান বিচার শরদ অরবিন্দ বোবদে ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ। জানিয়েছিল, ১৭ অগাস্ট হবে মামলার শুনানি।

মাকানির নালিশ

মাকানির নালিশ

অন্যদিকে মেয়াদ সম্পন্ন হওয়ার পরেও সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ যথাক্রমে বিসিসিআই সভাপতি ও সচিবের পদ থেকে অব্যাহতি না নেওয়ায় সংস্থার এথিক্স অফিসার ডিকে জৈনের কাছ এ ব্যাপারে নালিশ করেছেন ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য নরেশ মাকানি। উল্লেখ্য, কুলিং-অফ নিয়ে সুপ্রিম কোর্টে বিসিসিআইয়ের দাখিল করা আবেদনকে চ্যালেঞ্জ করেছিলেন এই মাকানি।

সৌরভ ও জয়ের সমস্যা

সৌরভ ও জয়ের সমস্যা

২০১৫ সালে সিএবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত অক্টোবরে বিসিসিআই সভাপতি হন মহারাজ। সবমিলিয়ে ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভের ছয় বছর সম্পূর্ণ হয়েছে। নিয়ম পরিবর্তন না হলে ২৭ জুলাই তাঁকে বিসিসিআই সভাপতির পদ থেকে তিন বছরের জন্য বিরাম নিতে হবে। একই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহেরও। ৭ মে-তে শেষ হয়েছে তাঁর মেয়াদ। সুপ্রিম কোর্টে সেই নিয়ম শিথিল করার আবেদন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 14, 2020, 9:50 [IST]
Other articles published on Aug 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+