সৌরভ থেকে শেহওয়াগ, মোদীর জনতা কার্ফু-কে সমর্থন রথিদের

করোনা ভাইরাস রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রীর জনতা কার্ফু-কে সমর্থন করে মারণ ভাইরাস দূর করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেব্দ্র শেহওয়াগ।

করোনার প্রভাব

করোনার প্রভাব

নোবেল করোনা ভাইরাসে প্রভাবিত হয়েছে বিশ্বের ১৮৮টি দেশ। বিশ্বজুড়ে ইতিমধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে মারণ ভাইরাসের বলি হয়েছেন পাঁচ জন। আক্রান্ত হয়েছেন ৩৩২ জন।

মোদীর জনতা কার্ফু

মোদীর জনতা কার্ফু

পরিস্থিতি থেকে সাময়িক রেহাই পেতে রবিবার দেশজুড়ে জনতা কার্ফু জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসকে বেঁচে থাকতে হলে কোনও শরীর প্রয়োজন। অন্যথা বাইরের পরিবেশে মাত্র ১৪ ঘণ্টা টিকে থাকতে পারে কোভিড-১৯। অন্তত ২৪ ঘণ্টা দেশের প্রত্যেক মানুষ ঘরবন্দি থাকলে ভাইরাসের চেন কেটে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিরোধীদের কটাক্ষ

বিরোধীদের কটাক্ষ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে কেবল হাততালি দেওয়ার উদ্যোগ বলে কটাক্ষ করেছে বিরোধীরা। জনতা কার্ফু নিয়ে মোদীর ভাষণ বনাম রেশনের তর্কে নেমেছে বামেরা। তাদের সাফ কথা, এই পরিস্থিতি থেকে বাঁচতে কার্ফু নয়, অর্থ ও সার্মথ্যের প্রয়োজন।

সৌরভের সমর্থন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কার্ফু-কে সমর্থন করেছেন বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে লিখেছেন, ২২ মার্চ প্রত্যেক দেশবাসীর এই উদ্যোগে সামিল হওয়া উচিত। নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে প্রত্যেককে ঘরবন্দি থাকার বার্তাও দিয়েছেন বিসিসিআই সভাপতি। বলেছেন, ইতিহাসে এই প্রথম বিশ্ব থমকে যেতে চলেছে। এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

শেহওয়াগের বার্তা

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কার্ফু-কে সমর্থন করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। টুইটারে লিখেছেন, পুরো ভারত আরামে ঘরবন্দি থাকবে। খুব শীঘ্র এখান থেকে করোনা ভাইরাসকে নির্মূল করা হবে বলেও জানিয়েছেন বীরু।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 22, 2020, 13:13 [IST]
Other articles published on Mar 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+